ফোবানার নাম ভাঙ্গিয়ে ইউএস ভিসা জালিয়াতির অপচেষ্টা!
ফোবানা এক্সিকিউটিভ কমিটির আজাদুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি আমাদের নজরে এসেছে যে মোহাম্মাদ এমরান নামের এক লোক নিজেকে ফোবানা এক্সিকিউটিভ কমিটির এক সদস্য হিসেবে দাবী করে ফেসবুকে একটি পেজ খুলেছে। শুধু তাই নয় সে ফেসবুক এবং বিক্রয় ডট কমে একটি বিজ্ঞাপন দিয়েছে যে সে আমেরিকাতে হাউজ কীপারের জন্য চাকুরী দিতে পারবে এবং এজন্য যেন সবাই তার সাথে যোগাযোগ করে! আমাদের সাথে এই ব্যাপারে বাংলাদেশ থেকে উৎসাহী ব্যক্তিরা যোগাযোগ করেছেন। এটি একটি নিতান্তই জালিয়াতি এবং আইনত দন্ডনীয় অপরাধ।
ফোবানা কোনভাবেই এই অপকর্মের সাথে যুক্ত নয়। ফোবানা কাউকে স্পন্সর করে না এমনকি ফোবানাতে যেসব শিল্পীরা অনুষ্ঠান করতে আসেন তাদেরকেও ফোবানা স্পন্সর করে না। তারা তাদের এজেন্টের মাধ্যমে আসেন এবং ফোবানার হোস্ট কমিটি তাদের এজেন্টের সাথে চুক্তি করে থাকে। এর সাথে ফোবানা কোনভাবেই যুক্ত হয় না। ফোবানা শুধু অতিথিদের আমন্ত্রন জানায় এবং সেই আমন্ত্রণ পত্রে উল্লেখ করে দেয় যে আমেরিকার ভিসার ব্যাপারে ফোবানার কোন হাত নেই। আমেরিকার ভিসা দেবার এখতিয়ার শুধুমাত্র আমেরিকান এমব্যাসির কন্সুলার অফিসের।
জনস্বার্থে সবাইকে জানানো যাচ্ছে যে কেউ যেন এ ধরনের জালিয়াতির ফাঁদে পা না দেন বা আমেরিকার ভিসার লোভে কাউকে টাকা পয়সা না দেন। ইতোমধ্যে এই ব্যাপারটি ঢাকার আমেরিকান এমব্যাসির ফ্রড প্রিভেনশন ম্যানেজারকে লিখিতভাবে জানানো হয়েছে।
ফোবানা একটি রেজিস্টার্ড ট্রেডমার্ক এবং এই ট্রেডমার্ক ফোবানা ছাড়া আর কারো ব্যবহার করার অনুমতি নাই। যদি কেউ তা করে তবে ফোবানা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবে।
ফোবানা সম্পর্কে জানার জন্য আমাদের ওয়েব সাইট দেখুন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।
যোগাযোগঃ
আজাদুল হক
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








