ফ্লু মহামারিতে ১৯০০০ এর বেশি মানুষ আক্রান্ত হওয়ায় নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
ডেস্ক: নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো সারা স্টেটে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এক ধরনের ফ্লু মহামারিতে ১৯০০০ এর বেশি মানুষ আক্রান্ত হওয়ায় তিনি শনিবার এ জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন। এ মহামারি সারা দেশে কয়েক সপ্তাহ ধরে বহাল থাকার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত এ ফ্লুতে কমপক্ষে ২৮৭৪৭ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সেন্টার ফর ডিজেস কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে এতে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ২০ শিশুর মৃত্যু ঘটেছে। তবে এতে আক্রান্ত হয়ে অনেকেই পরীক্ষা নীরিক্ষার জন্য ডাক্তারের শরণাপণœ হয় না বলে এতে আক্রান্ত প্রকৃত রোগীর সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। শক্তিশালী এ ফ্লু ভাইরাস নিয়ন্ত্রণের আশা প্রকাশ করে গভর্নর কুমো বলেছেন আগামী ৩০ দিন এ ভাইরাসটি প্রতিহত করা বেশ কঠিন। তিনি বলেন ২০০৯ সালের পর এবার আমরা সবচেয়ে ভয়াবহ ফ্লুর সম্মুখীন হয়েছি। নিউ ইয়র্কে ইনফ্লুয়েঞ্জার বিস্তার খুব বেশি। এছাড়া ৫৭টি কাউন্টিতে এর অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে নিউ ইয়র্কেরই পাঁচটি কাউন্টি রয়েছে। বিবৃতিতে কুমো বলেন সার্বিক অবস্থা বিবেচনা করে আমার প্রশাসন স্টেট স্বাস্থ্য বিভাগসহ অন্যদের জরুরি ভিত্তিতে নিউ ইয়র্কবাসীদের প্রয়োজনীয় ভ্যাকসিন নিশ্চিত করার নির্দেশ দিয়েছি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








