ফ্লোরিডায় ঢাকা ক্লাবের উদ্যেগে ওয়াশিংটন দূতাবাসের তিন দিনের কনসুলেট সেবা প্রদান, স্থায়ী কনসুলেটের দাবি
জুয়েল সাদাত: ফ্লোরিডায় ঢাকা ক্লাবের উদ্যেগে ওয়াশিংটন দূতাবাস তিন দিনের কনসুলেট সেবা প্রদান করেছে।ওয়াশিংন দূতাবাস কর্তৃক বঙ্গবন্ধুর শততম জ্ন্ম শতবার্ষিকী উপলক্ষ্য গৃহীত নানা কর্মসূচীর অংশ হিসেবে এই বিশেষ কনস্যুলার সেবার আয়োজন করা হয়। ওয়াশিংটন দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার দেওয়ান আলী আশরাফ ও প্রথম জনাব সচিব (পাসপোর্ট ও ভিসা) আশফাকুল নোমান সহ আরও দুজন কর্মকর্তা তিনদিন ব্যাপী এই কনস্যুলার সেবা প্রদান করেন। কোভিড ১৯ মহামারির এই সময়ে বিপুল সংখ্যক প্রবাসী কনস্যুলার ক্যাম্প থেকে সেবা পাওয়ার ফলে তাদেরকে ওয়াসিংটন ডি সি তে ভ্রমন করার কষ্ট হতে পরিত্রান পেয়েছে। ফ্লোরিডা রাজ্যে বসবাসরত বাংলাদেশী প্রবাসীগন দূতাবাস কর্তৃক মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিশেষ কনস্যুলার সার্ভিসে সন্তোষ প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
ডুয়েল সিটিজেন, পাসপোর্ট রিনিউ, এন ভি আর, নতুন পাসপোর্ট, পাওয়ার অব এটর্নি, সহ কনসুলেটের পুর্নাঙ্গ সেবা গ্রহন করেন সাউথ ফ্লোরিডা,ফ্লোরিডা,টেম্পা, ওরলান্ডো,পাম বীচ এলাকার প্রবাসীরা।প্রতি বছর ঢাকা ক্লাবের উদ্যেগে কনসুলেট সেবা প্রদান করার ধারাবাহিকতায় এবারের তিন দিনের সেবায় সময় নিয়ে সোস্যাল ডিসটেন্স মেনে প্রবাসীরা সেবা গ্রহন করেন।এই বিশেষ কলস্যুলার সার্ভিস আয়োজনে দূতাবাস টিমকে সর্বাত্বক সহযোগিতা প্রদান করে ঢাকা ক্লাব অব ফ্লোরিডা এবং এক যোগে কাজ করে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ, ফ্লোরিডা স্টেট যুব মহিলা লীগ, ফ্লোরিডা মহিলা লীগ। উপস্থিত ছিলেন ইউ এস আওয়ামী লীগ এর সিনিয়র সভাপতি মোহামাদ ফজলুর রহমান।
কনসুলেট সহযোগিতায় ঢাকা ক্লাব এর এডভাইজার নান্নু আহমেদ আহমেদ, দিনাজ খান, রানা খান খান, মুজিব উদ্দীন, শেখ বাবুল, প্রেসিডেন্ট মিম খান, ফাউন্ডার আনোয়ারুল খান দিপু, নাইম খান, দাউদ খান, এরিনা খান, শোভন আনোয়ার, জহির ইসলাম, রায়হান আহমেদ, ফিরোজ খান, এহসান আহমেদ হিমেল, মো: সেলিম, মিথুল আহমেদ প্রমুখ ।সংগঠনের প্রেসিডেন্ট মিম খান বলেন, বছরের শুরুতেই কমুনিটি উপকারে ঢাকা ক্লাব অব ফ্লোরিডার এই কাজে নিজেকে জড়িত করতে পেরে খুব ভাগ্যবান মনে করছি। আগামীতে কমুনিটির কাজে নিজেকে আরও অগ্রনী ভূমিকা পালনে সচেষ্ট রাখার কথা বলেন তিনি। ঢাকা ক্লাবের প্রতিষ্ঠাতা এবং ফ্লোরিডা আর টিভির প্রধান আনোয়ারুল খান দিপু এই প্রতিবেদককে, জানান আমাদের ধারনা ও ছিল না, কোভিড চলাকালিন স্বাস্থ বিধি মেনে এ রকম উপচে পড়া ভিড় হবে। প্রায় পৌনে ছয়শত প্রবাসী তিনদিনের কনসুলেট সেবা গ্রহন করেন। আগামীতে ঢাকা ক্লাব প্রবাসীদের সেবায় অতিতের মত সেবা প্রদান করে যাবে। উল্লেখ্য ফ্লোরিডায় স্থায়ী কনসুলেট অফিস স্থাপনের ঘোষনা হলে ও যে কোন কারনে তা আটকে আছে। ফ্লোরিডাবাসী স্থায়ী কনসুলেটের দাবি জানান।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








