ফ্লোরিডায় ‘দেশি উইন্টারফেস্ট ২০২০’ : প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
জুয়েল সাদত : সাউথ ফ্লোরিডার জনপ্রিয় ঢাকা ক্লাবের উদ্যেগে গত ১৮ জানুয়ারী ফ্লোরিডার ল্যান্টানায় অবস্থিত আমেরিকান জার্মান ক্লাব মেতেছিলো প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায়। সকাল থেকেই ফ্লোরিডা এবং এর আশেপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আমেরিকান বাংলাদেশী দর্শক শ্রোতারা ঢাকা ক্লাবের আয়োজনে আয়োজিত ‘দেশি উইন্টারফেস্ট ২০২০’ এ অংশ নেবার জন্য দলে দলে ভিড় করতে থাকেন। সকাল থেকেই নানান শহরের প্রবাসীরা পরিবার পরিজন নিয়ে ভিড় করেন দুতাবাসের নানান কার্যক্রমে।

ওয়াশিংটন ডিসি থেকে আগত মেলায় অবস্থিত ভ্রাম্যমান বাংলাদেশের দুতাবাসের কর্মকর্তারা প্রবাসীদের নানান সেবা দিতে থাকেন। কোথাও কোন অভিযোগ নাই । দুতাবাসের ফাষ্ট সেক্রেটারী সদালাপি নোমান তার স্বভাব সুলভ আচরনে সেবা দিচেছন, সাথে ছিলেন কনসুলার দেওয়ান আলী আশরাফ। জনাব নোমান জানান প্রথম দিনেই বেশী ভীড় থাকে। ভ্রাম্যমান দুতাবাস প্রবাসীদের সব জায়গায়ই যতটা সম্ভব সেবা দেবার চেষ্টা করে। এখানে প্রবাসী বাংলাদেশিরা নানা রকম কনস্যুলার সেবা গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউ এস আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি জনাব এম ফজলুর রহমান জানান , মায়ামীতে ই কনসুলেটের স্থায়ী অফিস হচেছ । তিনি জানান , স্থায়ী কনসুলেটেরন মাধ্যমে ফ্লোরিডা ও আশে পাশের সকল প্রবাসীরা উপকার পাবেন । ঢাকা ক্লাবের অন্যতম সংগঠক দিপু খান জানান, ৮ম উইনন্টার ফিষ্টে প্রবাসীদের বিনোদন দেবার চেষ্টা করা হয়েছে। এবার বিশেষ করে নতুন প্রজন্ম যারা আমেরিকায় বেড়ে উঠা টিন এজারদের দেশীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে । কনভেনর নাইম খান জানান , পুরো সাউথ ফ্লোরিডার সকল প্রবাসীদের এক বৃহদ অংশ উপস্থিত হয়েছেন । একটি সার্বজনিন অনুষ্টান হল। দুপুরের পর দেখা যায়, প্রবাসীরা কনসুলেটের সেবা নেবার পর কাপড়ের দোকানে ভীড় করছেন। ওরলান্ডো দেখে সাউথ ফ্লোরিডার লান্টানায় উইনন্টার ফিস্টে কাপড়ের ষ্টল নিয়ে বসেছেন মিসেস শেলী ও মিসেস এনা তারা জানান, উইনন্টার ফিষ্টের ভেন্যু টা অনেক ভাল। বেলা গড়ানোর সাথে সাথে দর্শকদের উপস্থিতিও বাড়তে থাকে।নাচ, গান, কৌতুক পরিবেশনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন স্থানীয় কণ্ঠ এবং নৃত্যশিল্পীবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখতে নিউ ইয়র্ক থেকে এসেছিলেন আমেরিকান বাংলাদেশী কৌতুক অভিনেতা আবরার। সাবেক সাড়া জাগানো ইমতিয়াজ বাবু জনপ্রিয় দুটো গান পরিবেশন করেন।

বাংলা ও হিন্দি নানা ধরণের গানের পাশাপাশি নিজের মৌলিক গান গেয়ে দর্শকের মাতিয়ে রাখেন সংগীতশিল্পী শোভন আনোয়ার। তার সাথে ডুয়েট গানে কণ্ঠ মিলান সুমিত্রা দেব। রাত ৮ টার কিছুক্ষন পর মঞ্চে উঠেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় সংগীতশিল্পী এবং অভিনেতা তাহসান খান। তিনি একে একে তাঁর জনপ্রিয় সব গান পরিবেশন করতে থাকেন। আলো, ছুঁয়ে দিলে মন, প্রেমাতাল ইত্যাদি জনপ্রিয় গানগুলো গাওয়ার সময় তাহসানের থাকে কণ্ঠ মিলাতে দেখা যায় প্রবাসী দর্শকদের। অনুষ্ঠানে গান গাওয়া শেষে তাহসান তার পতিক্রিয়ায় বলেন, এত ভাল অডিয়েন্স কখনও দেখিনি। তিনি বলেন, “বাংলাদেশের দর্শকরা গান গাওয়ার সময় বেশ অংশগ্রহণমূলক থাকে, প্রবাসী দর্শকরা একটু রিজার্ভ থাকেন। কিন্তু এখানে আজকে গান গাওয়ার সময় দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে বেশ আনন্দ দিয়েছে। তাছাড়া আমি প্রায় শতাধিক দর্শকদের সাথে সেলফি তুলেছি আজ। সব মিলিয়ে ঢাকা ক্লাব এর এই আয়োজন আমাকে বেশ আনন্দ দিয়েছে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের নানান দায়িত্বে ছিলেন দাদন ভুইয়া, টিটন, ইমন সহ অনেকেই। ঢাকা ক্লাবের সভাপতি মিম খান বলেন , আজকের অনুষ্টানের সফল সার্থকতা ও প্রবাসীদের অংশগ্রহন আমাদের আরো দায়িত্ব বাড়িয়ে দিল । “প্রতি বছর আমাদের এই উইন্টার ফেস্ট এর আয়োজনের প্রাণ থাকেন আমাদের হাজার হাজার দর্শকরা। তারা নেচে, গেয়ে, এবং চমৎকারভাবে অংশগ্রহণ করে প্রমান করলেন যে আমাদের দর্শকরা কতটা সংস্কৃতিমনা। ফ্যাস্টিভ্যাল চেয়ারম্যান ইরিন খান, একটি অনবদ্ব নাচ পরিবেশন করেন। ইরিন খান জানান, উইন্টার ফিষ্টএ আমরা নাচ কে গুরুত্ব দিয়েছি। পুরো ভেন্যুতে ছিল নানান মুখরোচক খাবার এবং আকর্ষণীয় দেশীয় পোশাকের স্টল। ঢাকা ক্লাবের সাথে সংশ্লিষ্টরা সকলে ক্লাবের লগো যুক্ত লাল শার্ট পরে ছিলেন। বিকাল চার টা থেকে রাত সাড়ে এগারটা পর্যন্ত আমেরিকান জার্মান ক্লাবের পুরোটা ছিল প্রবাসী বাংলাদেশীদের পদচারনায় মুখরিত । প্রায় হাজার চারেক প্রবাসীর সরব উপস্থিতি লক্ষ্ কারা গেছে। রাইড শেয়ার উবার তাদের ভাড়া এই এলাকায় বাড়িয়ে দিয়েছিল বলে জানা গেছে পুরো সন্ধ্যাও রাত। পুরো অনুষ্টানের মিডিয়া পার্টনার ছিল ফ্লোরিডা বাংলা টিভি ও প্রবাসের নিউজ । প্রবাসের নিউজের সম্পাদক ও প্রথম অলোর স্পেশাল করসপনডেন্ট জুয়েল সাদত কে কমিউনিটি একটিভিটি ও ইউনন্টার ফিষ্টে বিশেষ অবাদন রাখায় ক্রেষ্ট প্রদান করেন দাদন ভুইয়া ও দিপু খান। সংক্ষিপ্ত বক্তব্য জুয়েল সাদত আজীবন কমিউনিটি সেবায় নিবেদিন থাকবেন বলে ঘোষনা দেন। পুরো ইউন্টার ফিষ্ট জুঢ়ে ছিল দেশীয় শীতের পিঠার নানান রকমারি ষ্টল। ঢাকা ক্লাব অফ ফ্লোরিডা তাদের লকেশন , মিউজিক, ষ্টেজ , উপস্থাপনা, সকল সংগঠনের পরিচিতি ও সকলকে পরিচিতি করে দেয়া ও ক্রেষ্ট প্রদান, ভেন্ডর , আলোকসজ্জা সব কিছুতেই প্রশংসা কুড়িয়েছে । ছিলেন লেক ওয়ার্থ বীচ সিটির মেয়র পাম ট্রিওলিও,তিনি বাংলাদেশীদের শহর বিনির্মানে অবদান স্বীকার করেন।তাকে আমন্ত্রন জানানোয় ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








