Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: March 6, 2020 | 7:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার। স্টেটের বয়নটন বিচ শহরে বয়নটন বীচ পার্কে নির্মিত হবে এই শহীদ মিনার। প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে শহরটি। 

বয়নটন বিচ সিটি অফিসে গত ১৮ ফেব্রুয়ারি আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এর আগে আমেরিকা বাংলাদেশ পাবলিক এ্যাফেয়ার্স কমিটির উদ্যোগে এই স্থায়ী শহীদ মিনারের উদ্যোগ নেয়ার জন্য আবেদন জানায়। সংগঠনের সিইও ইমন করিম জানান, এই সংগঠনের তিনিটি দাবি রয়েছে। বাংলাদেশের শহীদদের স্মরণে একটি শহীদ মিনার প্রতিষ্ঠা, আমেরিকার সব নির্বাচনের ব্যালট পেপারে বাংলা ভাষা যুক্ত করা এবং স্থানীয় নির্বাচনে অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বাঙ্গালি ভোটারদের আমেরিকার রাজনীতিতে সংযুক্ত হওয়া।

ইমন করিম ছাড়াও সিওও টিটন মালিক, সভাপতি আব্দুল কাদের সরকার, সম্পাদক রফিক আহমেদ, সি এফ ও আবদুল্লাহ রিপন ও সহ-সভাপতি মাহি হোসেন সিটি মেয়র স্টিভেন গ্যান্ট এর কাছে একটি স্মারকলিপি জমা দেন। বয়নটন বীচ সিটি অফিস ওই স্মারকলিপিকে পরবর্তী মাসের মাসিক সভায় কার্যকরী পরিষদে উত্থাপন করে।

সভায় ইমন করিম ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষার উপর বক্তব্য পেশ করেন। পরে বয়নটন সিটির কাউন্সিলর ও ডেলিগেটদের ৫-৩ ভোটে শহীদ মিনার স্থাপনের প্রস্তাবটি পাশ হয়।

পরে ইমন করিম জানান, এটি বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক দিন। বয়নটন বীচ পার্কেই শহীদ মিনার স্থাপন করা হবে। এরপর ফ্লোরিডা বাংলা টিভি তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ও মেয়র নিজে এতে অংশগ্রহণ করেন।

এদিকে গত ২৩ ফেব্রুয়ারি শহীদ দিবসের অনুষ্ঠানে অস্থায়ী বেদি নির্মাণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন রুবি আওলাদ, ফুয়াদ জালাল, সোমা মালিক, হাসি করিম, রোমানা সরকার, লাকী রিপন, শিমুল মাহী, হ্যাপি রফিক, আর্শিয়ান আওলাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পাঁচটি দেশের প্রতিনিধি। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV