Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কালচারাল এক্সপো ২০১৯ : বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: October 14, 2019 | 12:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ফ্লোরিডা: ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টিতে গত ৯ ও ১০ অক্টোবর অনুষ্ঠিত হল আর্ন্তজাতিক বাণিজ্যমেলা ’ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কালচারাল এক্সপো ২০১৯’। ’কানেক্ট ইউর বিজনেস টু দ্যা ওয়ার্ল্ড’ এই স্লোগানে অনুষ্ঠিত এই বাণিজ্যমেলায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ৬০ জনেরও বেশি নেতা, ১০টিরও বেশি সেমিনারে শতশত প্রফেশনাল ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহন করেন এবং নিজ নিজ দেশের পণ্য বিশ্ব দরবারে তুলে ধরেন।

বাণিজ্যমেলায় কোষ্টারিকার প্রাক্তন প্রেসিডেন্ট লুইস গুলিমেরো সলিস রিভেরা, ইকুয়াডোরের প্রাক্তন প্রেসিডেন্ট জামিল মাহুয়াদ, উরুগুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট লুইস আলবের্তো লাকালি, ট্রিনিদাদা টোবাকোর প্রাক্তন প্রধানমন্ত্রী বাসডিও পানডে, কলম্বিয়ার এন্টিকোয়ার গভর্নর লুইজ পেরেজ গুতিরেজ, ইতালি সিনেটের প্রাক্তন প্রেসিডেন্ট মারিও বাসিনি, ফেইসবুক হেড অব দ্য রিসেলার ক্রিসচিয়ান পেরেট, উবার পাবলিক অ্যাফেয়ার্স জাভি করিয়েসো সহ অনেক বিশ্ব নেতা অংশগ্রহন করেন।

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কালচারাল এক্সপো ২০১৯ এ বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন আমেরিকা বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের প্রেসিডেন্ট আতিকুর রহমান। বাণিজ্যমেলায় অংশগ্রহন করেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিষ্টার শাহাবউদ্দীন পাটোয়ারী, কমার্স কাউন্সিলর সেলিম রেজা, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান মীর চৌধুরী, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান ডিউক খান, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান নাহিদ চৌধুরী মামুন, ফোবানা এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, নিউজার্সীর ব্যবসায়ী গোলাম ফারুক ভুঁইয়া, এনামুল হক এনাম, সাইবার সিকিউরিটি ফার্ম সিসিক্ট’র সিইও শিব্বীর আহমেদ সহ বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধি দল। এছাড়াও বাংলাদেশের প্রায় ১৫টি কোম্পানী মেলায় অংশগ্রহন করে। দুদিনব্যাপী আয়োজিত এই বাণিজ্য মেলায় দিনভর বাংলাদেশর ষ্টলগুলোতে ছিল লোকেলোবারন্য। বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহে দিনভর মেলায় আগত অতিথি ও ব্যবসায়ীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দেখা যায়। বাংলাদেশের শিক্ষা, আইটি, স্বাস্থ্য, এনার্জি, ট্যুারিজম, অ্যাভিয়েশন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয়।

মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠানের মুলমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইকোনমিক মিনিষ্টার শাহাবউদ্দীন পাটোয়ারী। অত্যন্ত সাবলীল ভাষায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নেয়া বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড সম্পর্কে বিশ্ববাসীকে অভিহিত করেন এবং বাংলাদেশের উন্নয়নের গল্প বর্ণনা করেন। তিনি বিশ্ববাসীকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধার কথা বর্ণনা করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

একইদিন বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। আমেরিকা বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের প্রেসিডেন্ট আতিকুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন ইকোনমিক মিনিষ্টার শাহাবউদ্দীন পাটোয়ারী, ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনিষ্টিটিউটের এক্সিকিউটিভ ডাইরেক্টর ইকবাল ইউসুফ, আর্জেন্টিনা বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের আলীম আল রাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেমিনারে আতিকুর রহমান ব্রাওয়ার্ড কাউন্টি ডিষ্ট্রিক-৯ এর ভাইস মেয়র ডেল হলনেস সহ অন্যান্য নেতৃবৃন্দকে বাংলাদেশের পেইন্টিং সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV