বংশগত রোগ নির্মূলের উপায় উদ্ধাবন করলেন বিজ্ঞানীরা
সাইফ নাসির : সংক্রামক রোগের চিকিৎসায় বিজ্ঞান বহুদুর এগিয়ে গেলেও জিনগত ক্রুটির কারনে অর্থাৎ বংশগত রোগের ক্ষেত্রে অনেকটা অসহায়ই ছিলেন বিজ্ঞানীরা। তবে এবার বংশগত রোগের চিকিৎসায় মাইলফলক উন্মোচিত হতে যাচ্ছে। বহু গবেষনার পর মানবভ্রুনে রোগ বহনকারী একটি জিনকে সংশোধন করতে পেরেছেন বিজ্ঞানীরা। এতে হৃদরোগসহ অন্যান্য বংশগত রোগ নির্মূল করা সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
জিনের ত্রুটির কারণে কিছু রোগ মানুষ বংশ পরম্পরায় বহন করে। এ ত্রুটি দূরে দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। পরীক্ষা নিরিক্ষা শেষে একদল মার্কিন গবেষক বলেছেন, বংশগত রোগের জন্য দায়ী ত্রুটিযুক্ত জিন ঠিক করার ক্ষেত্রে বড় ধরনের সাফল্য পেয়েছেন তারা।
গত বুধবার এ সংক্রান্ত গবেষণাটি বিশ্বখ্যাত ন্যাচার সাময়িকীতে প্রকাশিত হয়। এতে বলা হয়, মানবভ্রুণে রোগ বহনকারী একটি জিনকে ল্যাবরেটরিতে সফলভাবে সংশোধন করতে পেরেছেন আমেরিকার ওরেগন হেলথ অ্যান্ড সাইন্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ওই জিনটি হৃদযন্ত্রে সমস্যার জন্য দায়ী যেটিতে আক্রান্ত হয়ে প্রায়ই কমবয়সী খেলোয়াড়দের মৃত্যুর ঘটনা ঘটে।
বিজ্ঞানীরা জানান, এ পরীক্ষায় প্রমাণিত হয়েছে শুরু দিকেই পদক্ষেপ নিলে বংশগতভাবে বহন করা অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। সূত্র : স্লিএনএন, জাজিরা।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








