Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বইয়ের প্রতি বিচিত্র ভালবাসায় ১,১৭০টি বই চুরি, শেষ পর্যন্ত শ্রীঘরে…..

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: September 8, 2012 | 12:47 PM

 ডেস্ক: জাপানের এক বইপ্রেমী মিতসুকা সুইজুকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫টির বেশি লাইব্রেরি থেকে ১ হাজার ১৭০টি বই চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চুরি করা ওই বইগুলোর মোট বাজার মূল্য ২৫ হাজার ডলারের বেশি। সুইজু দীর্ঘ ৭ বছর যাবৎ মোট ১,১৭০টি বই চুরির কথা স্বীকার করেছেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যে বাড়িতে তিনি থাকেন, সেখানেই সংরক্ষণ করেছিলেন চুরি করা বইগুলো। গত জুলাইয়ে তাকে জাপানের পশ্চিমাঞ্চলীয় নাগাতো এলাকার একটি লাইব্রেরি থেকে কয়েকটি বই চুরির অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে পুলিশ বিপুল সংখ্যক বইয়ের সন্ধান পায়। স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানালেন, মিতসুকা বই ভালবাসেন। তবে তিনি ওই বইগুলো পড়তে চাইতেন না। বরং তিনি চাইতেন, বইগুলো সবসময় তার পাশে থাকুক। তার চুরি করা বইয়ের মধ্যে বিশ্বকোষ থেকে শুরু করে ইতিহাস ও পোকামাকড়ের ওপর লেখা প্রায় সবরকম বই রয়েছে। গ্রেপ্তারের পূর্ব পর্যন্ত তিনি চাকরি করতেন। আর কাজের ফাঁকে লাইব্রেরিতে ঢুঁ মারতেন। লাইব্রেরিগুলোতে কোন নিরাপত্তা গেট না থাকায়, চুরির বিষয়টি এতদিন ধরা পড়েনি। এদিকে লাইব্রেরিগুলোর কর্তৃপক্ষ ৮৯৬টি বইকে নিজেদের বলে চিহ্নিত করেছে। তবে বাকি ২৭৪টি বই তিনি কোন লাইব্রেরি থেকে চুরি করেছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV