বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকা’র বর্ণাঢ্য বর্ষবরণ
ফারহানা চৌধুরী: হাজার বছরের ঐতিহ্য বাঙ্গালী সংস্কৃতি লালন ও বিকাশের প্রত্যয়ে ‘বগুড়া সমিতি’ বরণ করলো বাংলা নতুন বছরকে। এসো হে বৈশাখ, এসো এসো গানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় ১৪১৮ কে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার কৃতি সন্তান এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহ্ফুজুর রহমান, এটিএন ইউএসএ’র ডাইরেক্টর পনির ভূঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট ফকরুল আলম, সাপ্তাহিক এখন সময় এর সম্পাদক কাজী শামসুল হক, কমিউনিটি লিডার নাসির উদ্দিন খান (পল), নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের জয়েন্ট সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুল কাদের, উপদেষ্টা ইঞ্জিনিয়ার রানা জামান, এ্যাটর্নি আহ্সানুল হাবিব, নুরুল ইসলাম সাজু, এ্যাডভোকেট বকুল, মোস্তফা আলমগীর প্রমুখ।
সভাপতি এন মন্ডলের সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক আতোয়ারুল আলমের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন ফারহানা চৌধুরী, সাজেদা আলম শেলী, সুরাইয়া মনিরা, মোস্তফা আলমগীর, দ্বীপ চক্রবর্তি, এ্যাডভোকেট বকুল, ড. টমাস ডুলু রায় ও আরো অনেকে। উপস্থাপনায় ছিলেন শিল্পী, হারমনিয়মে ড. টমাস দুলু রায় ও তবলায় ছিলেন পিনাক গোস্বামী। অনুষ্ঠানে দ্বীতিয় পর্বে ছিল সমিতির প্রধান আকর্ষণ, প্রবাসে প্রথম বাংলা ক্যালেন্ডার প্রকাশ। সমিতির সাধারণ সম্পাদক জনাব আতোয়ারুল আলম জানান গত ২১শে ফেব্রুয়ারীতে ভাষার মাসে বগুড়াবাসী দাবী করেন বাংলা ক্যালেন্ডারের জন্য তারই পরিপেক্ষিতে বাংলা নবর্বষে বগুড়াবাসী সহ প্রবাসীদের জন্য এই উপহার। এসময় জনাব মাহ্ফুজুর রহমানের হাতে বাংলা ক্যালেন্ডার তুলে দেন সভাপতি মোহম্মদ এন. মন্ডল।
প্রবাসে বসবাসকালে নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তুলে ধরার আহবান জানান এটিএন বাংলাও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ড. মাহফুজুর রহমান বলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের পাশাপাশি বিজয় নামে নতুন একটি চ্যানেল আসছে এটিএন পরিবারের পক্ষ থেকে। বাংলাদেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধনের জন্য এটিএন পরিবার সব সময়ের ন্যায় ভবিষ্যতেও বিশ্বের সর্বত্র প্রবাসী বাংলাদেশীদের সুখ দুখের কথা তুলে ধরতে বদ্ধ পরিকর। তিনি যুক্তরাষ্ট্রের প্রবাসী বগুড়াবাসীদের মধ্যে সকল বিভক্তি দুর করে ঐক্যদ্ধভাবে দেশের কল্যানে কাজ করার আহবান জানান প্রবাসী বগুড়াবাসীদেরকে।
অনুষ্ঠানে সার্বিক সহোযোগিতায় ছিলেন, আগা ইউসুফ জলিল তুহিন, সাদেকুল বদরুজ্জামান পান্না, মোকসেদ, ইঞ্জিনিয়ার নূর আলম হাসান, নাজনীন জামান রুনি, মোসাঃ ময়না আক্তার, ফারাহানা চেধুরী, সোনিয়া, সাইফুল ইসলাম, ওমর চৌধুরী, এড.বকুল, মোস্তফা আলমগীর, আসাদুজ্জামান, এনামুল হক, মাসুদুল হক রুবেল, মোহাঃ আলতাফ হোসেন, সাজেদা আলম শেলী, বিধান চন্দ্র পাল, হাসনাইন মাহমুদ তুহিন, রেজাউদ্দৌলা, জেসমিন খানম শিল্পী, এম.হাসান, আতিয়া বাবু, মোহাম্মদ হেলাল, ফারুক হোসেন মিঠু, হিরা, মোহাম্মদ আশরাফ হোসেন, চন্দনা, সুরাইয়া মনিরা, দিনার, প্রফেসর জাকিরুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষ হয় পান্তা ইলিশ খাওয়ার মধ্য দিয়ে।
বি:দ্র: আপনার বাংলা ক্যালেন্ডারের জন্য যোগাযোগ করুন ৭১৮ ৩০০ ৫৫১৩।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








