Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জর্জিয়া আওয়ামী লীগের প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: January 8, 2020 | 12:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : “তুমি জন্মে ছিলে বলে জন্মে ছিল এই দেশ, মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলা দেশ” হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জর্জিয়া আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০২ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে।সেই ধারাবাহিকতায় “জর্জিয়া আওয়ামী লীগের” উদ্যোগে একটি বাস্তবায়ন কমিটিও গঠন করা হবে বলে গত ৫ই জানুয়ারি রবিবার স্থানীয় ইন্ডিয়ান গ্রিল রেষ্টুরেন্টে জর্জিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ রহমান তার বক্তব্যে একথা বলেন। তিনি আশা করেন আগামী মার্চ এপ্রিলের মাঝামাঝি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মশতবার্ষিকী পালন করা হবে। জর্জিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মুরাদ বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করে একত্রে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী সবার কাছে জর্জিয়া আওয়ামী লীগকে নতুন করে পরিচয় করিয়ে দিবার। জর্জিয়া আওয়ামী লীগে আমরা ছিলাম, আছি এবং আগামীতে আরো বেশি শক্তিশালী হয়ে থাকবো ইনশাআল্লাহ।

বক্তব্য প্রদান করেন জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল আলম গাজী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও জর্জিয়া আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুর রহমান, জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ জামাল, সাবেক সহ-সভাপতি নেহাল মাহমুদ, মোশাররফ হোসেন, উত্তম দে, কায়েদুজ্জামান, সাদমান সুমন, ইলিয়াস হাসান, জর্জিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপ‌তি মাহবুব আলম সাগর।

প্রসঙ্গত, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘এই আয়োজনে সব বয়স ও শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে।’

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV