Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী: জ্যামাইকাবাসী নিউইয়র্ক’র দোয়া মাহফিল ও তবারক বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: August 18, 2020 | 1:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষ্যে জ্যামাইকাবাসী নিউইয়র্ক’র উদ্যোগে দোয়া মাহফিল ও প্রায় ৫ শতাধিক দেশি-বিদেশীদের মধ্যে তবারক বিতরণ করা হয়। শনিবার স্থানীয় সময় বিকাল ৬ টা আসর নামাজের পর পরই স্থানীয় মসজিদের ইমাম পবিত্র কোরআন পাঠ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে বাঙ্গালী জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ সহ-পরিবারে যে সকল সদস্য শাহাদাৎ বরণ করেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

দ্বিতীয় ধাপে জামাইকার সাগর রেস্টুরেন্টের সামনে খাবার বক্স আকারে পরিবেশন করা হয় ।বিকাল হতে গভীর রাত পর্যন্ত চলতে থাকে খাবার বিতরণ। পাশাপাশি ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজানো হয় এবং শোক দিবসের বঙ্গবন্ধুকে নিয়ে যেসকল গান রয়েছে সেগুলোও বাজানো হয়। পুরো শোক অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতা করেন তারিক হায়দার চৌধুরী -আহবায়ক যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ, সাইকুল ইসলাম সহ-সভাপতি নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ, নূরুজ্জামান সর্দার সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, কামরুজ্জামান মুরাদ সাবেক ছাত্রলীগ নেতা কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ, মাসুদুর রহমান মাসুদ সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, আল মামুন প্রবাসী ও কল্যাণ সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, স্বপন কর্মকার সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, সুদীপ্ত দেব চাকসু’র সাবেক বার্ষিকী সম্পাদক ও সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা, শফিক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা, মো:শামসুজ্জোহা তালুকদার ডন সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠাতা সভাপতি বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ, আমিনুল ইসলাম সাবেক সহ সভাপতি যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, দেওয়ান হাসান সাবেক যুগ্ম সম্পাদক যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, মেহরাজ ফাহমি সাবেক সহ সভাপতি যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, সাংবাদিক শাহ ফারুক, মেহেদী, আহনাফ, মেহেদী হাসান, রাব্বী, শাহাদাৎ হোসেন, সাঈদ জামিল, সুমন,সাফাত রহমান, শরীফ প্রমুখ। সার্বিক সহযোগীতা করেন স্থানীয় জ্যামাইকা বাসী সোহরাব সরকার সহ সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, মুক্তিযাদ্ধা মনির হোসেন সহ সভাপতি নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগ, মারুফ চৌধুরী সাবেক ছাত্রলীগ নেতা সুনামগনজ জেলা ছাত্রলীগ, করীম চৌধুরী যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা, হামিদুল চৌধুরী, মিসবাউর রশীদ পীর, মোস্তাফিজুর রহমান লিটন সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শোক দিবসের এ অনুষ্ঠানটি ২য় বারের মতো হয়েছে নিউইয়র্কের অন্যতম ব্যাস্ততম ও বাঙ্গালী অধুষ্যিত জ্যামাইকায়। আয়োজককারীরা এটির ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন আয়োজনকারীদের মধ্যে থেকে তালুকদার শামসুজ্জোহা ডন। সুন্দর ও সুশৃংখল ভাবেই পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে এবং এটি বেশ প্রশংসিত হয়েছে সকল মহলে। বাংলাদেশ আওয়ামীলীগের যুক্তরাষ্ট্রের সকল অঙ্গ সহযোগী সংগঠন ও ভ্রাতৃ প্রতীম সংগঠন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ, ভার্জিনয়া স্টেট আওয়ামীলীগ, ম্যারিল্যান্ড স্টেট আওয়ামীলীগ, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগ, মিশিগান স্টেট, মহানগর ও যুবলীগ, জর্জিয়া আওয়ামীলীগ ও যুবলীগ, ফ্লোরিডা স্টেট যুবলীগ, মুক্তিযাদ্ধা সেক্টর কমান্ডার যুক্তরাষ্ট্র শাখা, স্থানীয় ব্যবসায়িদের শীর্ষ সংগঠনগুলোও পালন করেছে শোক দিবসের কর্মসূচি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV