বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ বার বার পেছানোর কারণ প্রযুক্তিগত!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রযুক্তিগত কারণেই বার বার পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। আগামী ৭ মে সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরালের লঞ্চিং প্যাড থেকে কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সাম্ভাব্য দিন নির্ধারণ করা হলেও প্রযুক্তিগত কারণেই ওইদিন তা উৎক্ষেপণ হচ্ছে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, ‘এটা প্রযুক্তিগত বিষয়। আমরা কখনো বলিনি যে ৭ তারিখেই উৎক্ষেপণ হবে। এটি প্রথমে পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে। পরে চূড়ান্ত দিন নির্ধারিত হবে।’
নতুন দিনক্ষণ ৫ মে নাগাদ জানা যেতে পারে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘এখানে আমাদের কোনো হাত নেই। আমরা নিজেরা এখনো প্রতিনিধিদল পাঠাইনি।’
৭ মে উৎক্ষেপণের জন্য গতকাল একটি পরীক্ষা চালানোর কথা থাকলেও সেটি হয়নি। এ পরীক্ষাটি ৪ মে অনুষ্ঠিত হবে। এর তিন-চারদিন পর নতুন দিনক্ষণ জানা যাবে।
এদিকে ৭ মে সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরালের লঞ্চিং প্যাড থেকে কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের দিন পরিবর্তন হবার পরও ঢাকা থেকে আগত ৭/৮ সদস্যের সাংবাদিক প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ফ্লোরিডায় গেছেন বলে জানা গেছে। আগাম টিকেটের অর্থ লোকসান ভেবে সস্ত্রীক ফ্লোরিডায় যাবার প্রাক্কালে তিনি অনেকের কাছে প্রকাশ্যেই বলেছেন যেহেতু কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণে বিলম্ব হচ্ছে তাই আপাতত পিকনিক করে আসি।
এ ছাড়াও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল এলাকায় প্রতিকূল আবহাওয়াও বিরাজ করবে ওইদিন। মেঘাচ্ছন্ন আবহাওয়াসহ কয়েক দফা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সূত্র : কালের কন্ঠ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








