Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বছরে বিশ্বে ১ কোটি বাল্য বিয়ে হচ্ছে :প্ল্যান ইউকে প্রতিবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: June 27, 2011 | 6:52 AM

ইউএসএনিউজ ডেস্ক: উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে বাল্যবিয়ে বেড়েই চলেছে। বিশ্বে প্রতি বছর ১ কোটি বাল্যবিয়ে হচ্ছে। তালাকপ্রাপ্তও হচ্ছে অনেকে। প্রতি তিন সেকেন্ডে ১৮ বছরের কম বয়সী একজন মেয়ের বিয়ে হচ্ছে। দাতব্য প্রতিষ্ঠান প্ল্যান ইউকে এক প্রতিবেদনে এ তথ্য জানায়। একই সঙ্গে বাল্যবিয়ে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংস্থাটি ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। খবর গার্ডিয়ান অনলাইনের।
এ সপ্তাহে প্ল্যান ইউকে একটি প্রতিবেদন প্রকাশ করবে। এতে বলা হচ্ছে, প্রতি বছর বিশ্বে ১ কোটি বাল্যবিয়ে হয়। এগুলোর বেশিরভাগই হচ্ছে দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা ও এশিয়ার কিছু অংশে। এ দেশগুলোতে তিনজনের একজন মেয়ের বিয়ে হয় ১৮ বছরের কম বয়সে। এছাড়া ১৫ বছরের নিচে সাতজনের মধ্যে একজন মেয়ের বিয়ে হয়।
মেয়েদের বাল্য ও জোর করে বিয়ে দেওয়ার ঘটনা ইউরোপেও অনেক বেশি। মধ্য ও পূর্বাঞ্চলীয় ইউরোপে ১৮ বছরের আগেই ২২ লাখ মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। এসবের মধ্যে জর্জিয়ায় বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি, ১৭ শতাংশ। তুরস্কে এ হার ১৪ শতাংশ। ব্রিটেন ও ফ্রান্সে ১৮ বছর বয়সের আগেই ১০ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে। এ ঘটনায় ইউকে প্ল্যান উদ্বেগ প্রকাশ করেছে। গত বছর ব্রিটেনের ফোর্সড ম্যারেজ ইউনিট ১ হাজার ৭শ’র বেশি অভিযোগ পেয়েছে। জাতিসংঘ কনভেনশন অনুযায়ী, ১৮ বছরের নিচে বিয়ে করার অনুমোদন অনেক দেশে নেই; কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার চোখে ধুলো দিয়ে ওই দেশগুলোতেও বাল্যবিয়ে হচ্ছে। আর অপেক্ষাকৃত গরির দেশ ও সম্প্রদায়েই এ ঘটনা বেশি ঘটছে।
অপ্রাপ্তবয়স্ক মা ও তার সন্তানরা পুষ্টিহীনতায় ভুগছে। এ ঘটনা তাদের শুধু দারিদ্র্যের দুষ্টচক্রেই আটকে রাখছে না, স্বাস্থ্যের দিক দিয়েও তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। কখনও কখনও মৃত্যুর ঘটনাও ঘটছে। ২০ বছর বয়সী মায়ের তুলনায় ১৫ বছর বয়সী মেয়ের সন্তান জন্ম দেওয়ার সময় পাঁচগুণ বেশি মৃত্যুঝুঁকি থাকে। অপ্রাপ্তবয়স্ক মায়ের সন্তানের মৃত্যুঝুঁকি বেশি থাকে। ১৮ বছরের আগে কোনো মেয়ে মা হলে তার সন্তানের প্রথম জন্মদিনের আগেই মৃত্যুঝুঁকি থাকে ৬০ শতাংশ; কিন্তু ১৯ বছর বয়সী মায়ের সন্তানের ক্ষেত্রে এ ঝুঁকি থাকে না।
গরিব দেশে কাজ করছেন এমন ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা যায়, বাল্যবিয়ের ফলে শুধু শিশু অধিকার লঙ্ঘনের ঘটনাই ঘটছে না, স্বাস্থ্যের দিক দিয়েও তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। এর প্রভাবে লাখ লাখ মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বাল্যবিয়ে রোধ করতে পারলে এইচআইভি প্রতিরোধ, শিশুমৃত্যু ও লিঙ্গ বৈষম্য দূর করা সম্ভব।সমকাল

ট্যাগ:
Situs Streaming JAV