Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বন্দুক হামলায় ঝুঁকিপূর্ণ যুক্তরাষ্ট্রের স্কুলগুলো

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: January 28, 2018 | 9:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে চলতি বছর এখন পর্যন্ত ১১টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একের পর এক বন্দুক হামলায় স্কুলগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কর্তৃপক্ষ স্কুলগুলোতে এই ধরণের রক্তক্ষয়ী সহিংসতা ঠেকাতে ব্যর্থ বলেই মনে করা হচ্ছে বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়।
কেনটাকি রাজ্যের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক কিশোরের পিস্তলের গুলিতে দু’জন সহপাঠির মৃত্যু হয়েছে। সেই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে রাজ্যের মার্শাল কাউন্টি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ১৭ জন।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, পিস্তল হাতে সেই কিশোর সবার সামনে গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে ১৫ বছর বয়সী এক কিশোরী ঘটনাস্থলেই মারা যায়। ১৫ বছর বয়সী অপর কিশোর চিকিৎসাধীন অবস্থায় হাস্পাতালে মারা যায়। কেনটাকি গভনর্ণর ম্যাট বেভিন জানান, এটি একটি ভয়ানক ট্র্যাজেডি।
এএফপি জানায়, এই ঘটনার মাত্র একদিন আগে টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলের ক্যাফেটারিয়ায় এক কিশোরী গুলিতে আহত হয়। সোমবার দিন অপর এক ঘটনায় নিউ অরলান্ডো উচ্চ বিদ্যালয়ের পার্কিং লটে ১৪ বছর বয়সী একটি কিশোর গুলিবিদ্ধ হয়।
আইওয়া অঙ্গরাজ্যের একটি স্কুল বাস লক্ষ্য করে গুলি বর্ষণসহ সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটে। এছাড়াও সিয়াটলের একটি স্কুলে ও ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের একটি ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। কেনটাকির বেনটন শহরের মার্শাল কাউন্টি হাই স্কুলে সর্বশেষ বন্দুক হামলার ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, এই ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর ও এক কিশোরী নিহত হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV