Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বন্ধ হচ্ছে নিউজ অব দ্য ওয়ার্ল্ড

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: July 8, 2011 | 12:07 AM

ইউএসএ নিউজ ডেস্ক: ফোন ‘হ্যাকিং’ নিয়ে কেলেঙ্কারির মুখে যুক্তরাজ্যের বহুল প্রচারিত ট্যাবলয়েড  সাপ্তাহিক ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ বন্ধ করে দিচ্ছেন ‘মিডিয়া মুঘল’ রুপার্ট  মার্ডক। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের কর্মীরা হাজার হাজার মানুষের  ‘ভয়েস মেইল’ চুরি করছেন- এমন অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে রুপার্টের ছেলে  জেমস বৃহস্পতিবার পত্রিকাটি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেন। নিউজ  অব দ্য ওয়ার্ল্ড- এর মূল প্রতিষ্ঠান নিউজ ইন্টারন্যাশনালের এক ঘোষণায় বলা  হয়, আগামী রোববারের (১০ জুলাই) সংস্করণই হবে ১৬৮ বছর বয়সী এই সাপ্তাহিকের  শেষ সংখ্যা। পত্রিকাটি বিরুদ্ধে অভিযোগ ওঠে- আকর্ষণীয় শিরোনামের  খবর প্রচারের জন্য নিখোঁজ হয়ে যাওয়া স্কুল বালিকা থেকে শুরু করে লন্ডনে  সেভেন-সেভেন (৭ জুলাই) বোমা হামলার শিকার ব্যক্তি, আফগানিস্তানে নিহত সেনা  সদস্যদের পরিবার, সেলিব্রেটি, রাজনীতিক, এমনকি রাজ পরিবারের লোকজনের  টেলিফোনে আড়ি পেতে আসছিলেন নিউজ অব দ্য ওয়ার্ল্ড- এর সাংবাদিকরা। নিউজ অব দ্য ওয়ার্ল্ড- এর সর্বশেষ সংখ্যায় কোনো বিজ্ঞাপন প্রকাশ করা হবে না বলেও ঘোষণা দিয়েছে নিউজ ইন্টারন্যাশনাল।
ট্যাগ:
Situs Streaming JAV