Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে বিশ্ব মা দিবস উদযাপন : পিতা-মাতার প্রতি দায়িত্ব পালনে সচেতন হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: May 14, 2018 | 1:05 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2218313184853135/

ইউএসএনিউজঅনলাইন.কম : পিতা-মাতার প্রতি দায়িত্ব পালনে সচেতন হওয়ার আহ্বানের মধ্য দিয়ে নিউইয়র্কে উদযাপিত হয়েছে বিশ্ব মা দিবস। ‘বৃদ্ধাশ্রমকে না বল, পিতা-মাতার প্রতি দায়িত্ব পালনে সচেতন হোন’Ñ এ স্লোগানকে সামনে রেখে পিতা-মাতার প্রতি কর্তব্য পালনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটিকে উদযাপন করে প্রবাসী বাংলাদেশী নারীরা। গত ১৩ মে রোববার রাতে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার-ওল্মষ্টেট এভিনিউ এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদা আহমেদ তার বান্ধবীদের সঙ্গে নিয়ে আয়োজন করেন বর্ণাঢ্য উৎসবের।

 
অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান মাকসুদা আহমেদ। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা কর্মসূচি। মাদেরকে প্রদান করা হয় বিশেষ উপহার সামগ্রী।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইলা সরকার, তাহমিনা খানম বিউটি, জুঁই ইসলাম, রেক্সোনা মজুমদার, বিপা, রেহানা, লিনা, পেঞ্চী, মো: এন মজুমদার, এস আর লিংকন, মামুন রহমান, মোতাসিন বিল্লাহ তুষার প্রমুখ।
বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। ২০ জন মাকে প্রদান করা হয় বিশেষ উপহার সামগ্রী।
প্রবাসের জনপ্রিয় শিল্পী শারমিন তানিয়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করে মায়া, আঞ্জালিকা, সামিরা প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন আগত সবাই।
উল্লেখ্য, মায়ের প্রতি সম্মান জানিয়ে সারা বিশ্বে ঘটা করে উদযাপন করা হয় ‘মাদার্স ডে’ বা ‘মা দিবস’। আমেরিকায় প্রথম ধর্মনিরপেক্ষভাবে দিবসটি পালন শুরু হয়। আমেরিকার ছোট একটি শহরে এর সূত্রপাত হলেও সেখান থেকে ধারণাটি জনপ্রিয় হয়ে সারা আমেরিকায় ছড়িয়ে পড়ে। এর পর ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। মা দিবসে মায়ের কোলে সন্তানের ফিরে যাওয়াটা এই উৎসবে আনে আলাদা মাত্রা।

https://www.facebook.com/USANewsNY/videos/2218300854854368/

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV