Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বর্ণাঢ্য আয়োজন নিউইয়র্কে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ডের একাদশতম আসর

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: June 20, 2012 | 10:28 AM

এনা, নিউইয়র্ক :  নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্র এবং টেলিভিশনের সেরা শিল্পীদের এওয়ার্ড প্রদান করা হলো। গত ১১ বছর যাবত উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতি বিকাশ ও লালনে নিরন্তর প্রয়াসরত ‘শো টাইম মিউজিক এন্ড প্লে’র উদ্যোগে ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ড’ প্রদান করা হচ্ছে। ১৭ জুন রোববার রাতে নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় এনটিভি মিলনায়তনের এ অনুষ্ঠানে এবারের সেরা কন্ঠশিল্পীর (পুরুষ) এওয়ার্ড পেলেন আরেফীন রুমী এবং মহিলা সেরা কন্ঠশিল্পীর এওয়ার্ড পেয়েছেন কনা।

অপরদিকে সবচেয়ে মেধাবী অভিনেত্রীর এওয়ার্ড জিতে নিয়েছেন অহনা। এ সময় পুরো মিলনায়তন নেচে উঠে এবং সকলে বিপুল করতালিতে অহনাকে অভিনন্দন জানান। উৎসবমুখর এই পরিবেশেই অহনার হাতে ঢালিউড এওয়ার্ড উঠিয়ে দেন ‘আমেরিকা-বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন’র প্রেসিডেন্ট আকতার হোসেন বাদল। এর আগে রুমী এবং কনাকে ঢালিউড এওয়ার্ড প্রদান করেন যথাক্রমে কবীর শাহীন এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী বেলায়েত হোসেন। সেরা মেধাবি অভিনেতার এওয়ার্ড পেয়েছেন প্রতিক হাসান। এটি হস্তান্তর করেন সোমা দাস। সেরা অভিনেতার এওয়ার্ড জিতে নিয়েছেন চঞ্চল চৌধুরী। এ এওয়ার্ড হস্তান্তর করেন আইটি বিশেষজ্ঞ আবু হানিফ। সেরা অভিনেত্রীর এওয়ার্ড বিন্দুকে প্রদান করেন এনআরবি বিজনেস এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া চৌধুরী। চলচ্চিত্র অঙ্গনে সেরা অভিনেতার এওয়ার্ড সাকিব খানকে প্রদান করেন কম্যুনিটি এ্যাক্টিভিস্ট এন মজুমদার। চলচ্চিত্রে সেরা অভিনেত্রীর এওয়ার্ড পেয়ছেন জয়া হাসান। তিনি অনুপস্থিত থাকায় জনপ্রিয় অভিনেত্রী করা সেটি গ্রহণ করেন আয়োজক সংগঠনের প্রধান আলমগীর খানের কাছ থেকে। সহ-অভিনেত্রীর এওয়ার্ড প্রদান করা হয় শিমলাকে। এছাড়া জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপন হাসান মাসুদকেও এওয়ার্ড প্রদান করা হয় বিপুল করতালির মধ্যে।

চলমান মন্দা সত্বেও ঢালিউড এওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে অভাবনীয় দর্শক-শ্রোতার সমাগম ঘটে। এওয়ার্ড বিতরণের ফাঁকে তারকা শিল্পীদের দৃষ্টিনন্দন পরিবেশনার মাঝে কম্যুনিটি লিডাররা বক্তব্য রেখেছেন। বাংলাদেশ সোসাইটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজিজ তার বক্তব্যে ঢালিউড এওয়ার্ডের ১১ বছর পূর্তির ঘটনাকে প্রবাসে বাংলা সংস্কৃতি লালনের ক্ষেত্রে এক ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেন। তিনি বলেন, সামনের বছরের যুগপূর্তির অনুষ্ঠানকে আরো ব্যাপক করতে যত রকমের সহায়তা দরকার তা দিয়ে যাবো। তিনি সুদূর এ প্রবাসে স্বদেশ সংস্কৃতি লালনে সকলের সহায়তা কামনা করেন। কম্যুনিটির এগিয়ে চলার ক্ষেত্রে নিরবে সহায়তাকারী ব্যবসায়ী আকতার হোসেন বাদল বলেন, এখন সময় এসেছে মূলধারায় একিভূত হবার। বাংলাদেশের রাজনীতির নামে দলাদলী করে আমরা আমেরিকান স্বপ্ন পূরণে সক্ষম হচ্ছি না। সকলকে আমেরিকার রাজনীতির সাথে একিভূত হতে হবে। তিনি বলেন, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবসময় বাংলাদেশের আর্তপীড়িতদের জন্যে কাজ করছে। প্রবাসেও আমরা সজাগ রয়েছি যে কোন প্রয়োজনে। বাংলাদেশী সংস্কৃতি লালনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
Dhallywood___SaKiL___1

বাংলাদেশ থেকে আগত শিক্ষিত যুবক-যুবতীদের স্বল্পকালিন প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ বেতনে চাকরি প্রদানের মাধ্যমে কম্যুনিটির সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম ‘পিপল এন টেকের প্রধান নির্বাহী মো. আবু হানিফ তার বক্তব্যে বলেন, কম্যুনিটি এখন অনেক বড় হয়েছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমেরিকান স্বপ্ন পূরণের লক্ষ্যে। ডেমক্র্যাটিক পার্টির নেতা এন মজুমদার বলেন, কুইন্স, ব্র“কলীন এবং ব্রঙ্কসে বাংলাদেশীরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে সিটি ও স্টেটের অনেক আসন লাভ করতে সক্ষম হবো। মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ ব্যতিত কম্যুনিটির জন্যে কিছুই করা সম্ভব হবে না। একইভাবে জন্মভূমি বাংলাদেশের জন্যে কিছু করতে হলেও কংগ্রেস-সিনেটে আসন গাড়তে। এটর্নী মইন চৌধুরী তার বক্তব্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেছেন, বাংলা সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে ঢালিউড এওয়ার্ড ইতিমধ্যেই সকলের প্রশংসা কুড়িয়েছে।
Dhallywood___SaKiL___4

সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ হলেও সুধীজনের কাছে নেতৃবৃন্দের এ আহবান প্রশংসিত হয়েছে। কারণ, বাংলাদেশী রাজনৈতিক দলগুলোর অনুষ্ঠানে মূলধারায় অংশগ্রহণের আহবান জানানোর কোন উপায় থাকে না। সেখানে শেখ হাসিনা এবং বেগম জিয়াকে খুশী করার বক্তব্যই প্রাধান্য পায়। ঢালিউড এওয়ার্ডের টিকিটধারীদের জন্যে বিশেষ চমক ছিল ‘র‌্যাফেল ড্র।’ ঢাকায় ৩ কাঠার একটি প্লট দেয়া হয় বিজয়ীকে। এটি জিতে নিয়েছেন মাহবুব নামক এক প্রবাসী। আর এ প্লট স্পন্সর করেছে রিচমন্ড কানাডা সিটি পূর্বাচল কর্তৃপক্ষ। এ প্রতিষ্ঠানের প্রধান বাহালুল উজ্জল বিজয়ীকে প্লট প্রদানের অঙ্গিকার করেছেন। সমগ্র অনুষ্ঠানের চমতকার উপস্থাপনায় ছিলেন হাসান মামুদ এবং আশরাফুল হাসান বুলবুল।

 

Dhallywood___SaKiL___2

 

এওয়ার্ড গ্রহণকারীর্ াঅভিনয়, সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন গভীর রাত পর্যন্ত। স্থানীয় শিল্পী শাহ মাহবুবের পরিবেশনা ছিল অনন্য। অভিনেতা চঞ্চল চৌধুরীর কন্ঠে ভুপেন হাজারিকার বিখ্যাত গান ‘শেঘ থম থম করে’ সকলকে আপ্লুত করেছে। শাহনাজ খুশীর সাথেও চঞ্চল চৌধুরী দ্বৈতকন্ঠে অংশ নেন। সেটিও প্রশংসা পায়। দলীয় নৃত্যে অংশ নেন অহনা। কিন্তু দর্শকরা খুশী হননি। নায়িকা শিমলার পরিবেশনা ছিল চমৎকার। মিনায়তনের ধারণ ক্ষমতার চেয়ে লোকসমাগম বেশী হবার অভিযোগ পেয়ে নিউইয়র্ক ফায়ার সার্ভিসের লাকজন এসেছিলেন গাড়িসহ। তবে সরেজমিনে এসে তারা সে অভিযোগের সত্যতা পাননি। পরে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, শত্র“তাবশত: কেউ পুলিশকে এ অভিযোগ দিয়েছিল।
Dhallywood___SaKiL___5

ঢালিউড এওয়ার্ড’র প্রতিষ্ঠাতা আলমগীর খান আলম বলেন, সামনের বছর যুগপূর্তি উৎসব হবে ব্যাপক আয়োজনে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV