Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বর্তমান সরকারের আমলে মানুষের কথা বলার স্বাধীনতা নেই : নিউইয়র্কে জাতীয়তাবাদি ফোরামের সভায় অভিযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: December 18, 2019 | 3:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কে বিএনপির সহযোগী সংগঠন ‘যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরাম’র সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ অভিযোগ করেছেন, ‘যে চেতনায় একাত্তরে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটি আজো অর্জিত হয়নি। অধিকন্তু জোর করে ক্ষমতায় আরোহনকারি বর্তমান সরকারের আমলে মানুষের কথা বলার স্বাধীনতা নেই। গণতন্ত্রের নাম-নিশানা মুছে ফেলা হয়েছে।

গণতন্ত্রের মা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় জেলে রাখা হয়েছে। আর এসব বাস্তবতায় বলার অপেক্ষা রাখে না যে, বিজয় আজো অর্জিত হয়নি। এ জন্যে সকলকে জেগে উঠতে হবে।’ ‘অবিশ্বাস্য হলেও সত্য যে, যারা স্বাধীনতা চায়নি এবং যারা নিজের স্বার্থে বাঙলাদেশকে ভারতের কাছে বিক্রি করতেও দ্বিধা করছে না, তাদের মুখে বিজয়ের গল্প সাজে না’-উল্লেখ করেন গিয়াস আহমেদ।

১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেকশনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের বিদায়ী সভাপতি শেখ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে বিজয় দিবসের আলোকে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মিজানুর রহমান মিল্টন ভ’ইয়া, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কাজী আজম, ফিরোজ আহমেদ, জসীম ভ’ইয়া, এম এ সবুর , ফারুক হোসেন মজুমদার প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন যে, বিজয় দিবসের নামে একটি মহল তামশা করছে। ওদেরকে দুর্বার আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় করতে হবে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার স্বার্থে। আলোচনা সভার শেষে ফোরামের নতুন কমিটির কর্মকর্তাগণকে মঞ্চে এনে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন নাসিম আহমেদ এবং সেক্রেটারি মোতাহার হোসেন। এনআরবি নিউজ,

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV