Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বহুদিন পর আমেরিকায় মুসলমানেরা একত্রে ঈদ করলেন

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: September 13, 2010 | 10:22 AM

 নিউইয়র্ক থেকে এনাঃ সকল জাতি-বর্ণ-ভাষার আমেরিকান মুসলমানেরা ১০ সেপ্টেম্বর একযোগে ঈদ উদযাপনের মাধ্যমে নিজেদের মধ্যেকার ঐক্যের  ঘটনাকে জাগ্রত করলেন। আমেরিকায় মুসলমানদের উত্থানের ইতিহাসে এ এক অনন্য ঘটনা বলে অনেকে মন্তব্য করেছেন। 

 

গ্রাউন্ড জিরোতে মসজিদ নির্মানের ঘটনায় যে ধরনের বাদানুবাদ শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে মুসলিম আমেরিকানদের এমন ঐক্যের বহিঃপ্রকাশ ঘটনো জরুরী ছিল। এজন্যে প্রতিটি ঈদ জামাতে সৃষ্টিকর্তার শোকরানা আদায় করা হয়েছে। স্থানীয় এবং আন্তর্জাতিক মতবাদে রোজা একত্রে শুরু না হলেও ঈদের চাঁদ দেখা নিয়ে কেউ বিতর্কে লিপ্ত হননি। নিউইয়র্ক, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন মেট্র, ওহাইয়ো, পেনসিলভেনিয়া, ম্যাসেচুসেস, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া প্রভৃতি স্থানে দুই সহস্রাধিক মসজিদ ছাড়াও বেশ কয়েক ডজন ঈদ জামাত অনুষ্ঠিত হয় খোলা মাঠে। নিউইয়র্কের প্রধান প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার, ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ আল আমিন মসজিদ প্রভৃতি স্থানে। প্রতিটি ঈদ জামাতের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। আবহাওয়া চমৎকার হওয়ায় নতুন পোষাকে ছেলে-মেয়েরা যেমন বন্ধু-বান্ধবের সাথে হৈচৈ করে দাওয়াত খেয়েছে, ঠিক তেমনিভাবে অভিভাবকেরাও মেতেছিলেন পরিচিত জনদের নিয়ে। পবিত্র ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট বরাক ওবামা এক বিবৃতিতে সকলকে ঈদ মুবারক জানিয়েছেন এবং সকল মুসলমানের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV