বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে ঈদের পর দুর্বার আন্দোলন: নিউইয়র্কে জয়নাল আবেদীন ফারুক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন ফারুক নিউইয়র্কে এক সমাবেশে বলেছেন, ‘বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। ঈদের পর শুরু হবে সেই দুর্বার আন্দোলন। এজন্যে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ ‘তিনবারের প্রধানমন্ত্রী এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল-বিএনপির চেয়ারপার্সনকে মুক্ত করা হবে সেই আন্দোলনের মধ্য দিয়েই। অতীতে কোন স্বৈরাচারই ক্ষমতায় চিরদিন থাকতে পারেনি। একইভাবে জনগণের শান্তিপূর্ণ আন্দোলনেই বাংলাদেশ আবারো গণতন্ত্র ফিরে পাবে’-মন্তব্য ফারুকের।

নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ১৯ মে রোববার সন্ধ্যায় ‘শহীদ তৌহিদ স্মৃতি সংসদ’র উদ্যোগে ইফতার-পূর্ব এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর আলম। সেক্রেটারি গোলাম রব্বানীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিল্টন ভূইয়া বলেন, ‘অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে বাংলাদেশে ক্ষমতাসীনদের অপশাসন আর দু:শাসন। এ অবস্থায় বিএনপির আদর্শে উজ্জীবিত প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া এবং আবু সুফিয়ানও বক্তব্য রাখেন অতিথি হিসেবে।
আলোচনায় আরো অংশ নেন বিএনপি নেতা আহসান উল্লাহ বাচ্চু, সালেহ আহম্মেদ রুমেল, সাইফুল ইসলাম আল মামুন সবুজ, ইসমাঈল হোসেন, মোজাম্মেল সোহাগ, নাজমুল হোসেন ও শাহ আলম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, নোয়াখালী অঞ্চলের নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন তৌহিদ। ক্ষমতাসীন সরকারের পেটুয়া বাহিনী কর্তৃক তিনি খুন হয়েছেন। এভাবে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীরা নিগৃহিত অথবা গুম কিংবা খুনের শিকার হচ্ছেন।ইফতার পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এ আলোচনা। সে সময় সকলে বিশেষ মোনাজাতে মিলিত হন বেগম জিয়ার দ্রুত আরোগ্য এবং তৌহিদের আত্মার মাগফেরাত কামনায়। এনআরবি নিউজ
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








