বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী অদ্রি চৌধুরীর “মেয়রস কমেনডেশন” লাভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাসরত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী অদ্রি চৌধুরী যুক্তরাষ্ট্রের ‘হাই স্কুল ই স্পোর্টস লীগ ফিফা ২০২০‘ শীতকালীন প্রতিযোগীতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল এর কাছ থেকে “মেয়রস কমেনডেশন” লাভ করেছে। গত পনেরো অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মেয়র মার্টি স্মল আটলানটিক সিটির সিটি হলের নিজ দপ্তরে অদ্রি চৌধুরীর হাতে ‘মেয়রস কমেনডেশন‘ তুলে দেন। এই সময় তার পিতা ও বড় ভাই উপস্হিত ছিলেন। এই উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় মেয়র মার্টি স্মল অদ্রি চৌধুরীর অসামান্য সাফল্যের জন্য নগর পিতা হিসাবে আটলান্টিক সিটির অধিবাসীদের পক্ষে তাকে অভিবাদন ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তার উওরোওর সাফল্য কামনা করেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








