বাংলাদেশীসহ ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার রক্ষায় কাজ করবো : নিউইয়র্কে ফান্ডরেজিং অনুষ্ঠানে স্টেট অ্যাসেম্বলীম্যান প্রার্থী এরিক স্টেভেনসন (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্র্যাট প্রাইমারী প্রার্থী এরিক এ স্টেভেনসন বাংলাদেশীসহ ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। গত ৮ মার্চ রোববার রাতে নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে এরিক এ স্টেভেনসনের সমর্থনে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি আয়োজিত ফান্ডরেজিং ডিনারে এ কথা বলেন তিনি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

ফান্ডরেজিং কমিটির কনভেনার মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারী মো: শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে নিউইয়র্ক অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৭৯ (ব্রঙ্কস) আসনে ডেমোক্র্যাট প্রাইমারী প্রার্থী এরিক এ স্টেভেনসন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফান্ডরেজিং কমিটির চীফ কোঅর্ডিনেটর আলহাজ গিয়াস উদ্দিন, এডভাইজার আবদুর রর দলা মিয়া, আবদুস সহিদ, ফরিদা ইয়াসমিন, হেলাল শেখ, মাহবুব আলম ও নজরুল হক, প্রফেসর শেখ আল মামুন, সিপিএ আহাদ আলী, আবু নাসের, কমিটির কো-কনভেনার এম আবুল হোসেন, হেলাল হোসেন, সাহেদ আহমেদ ও তৌফিকুর রহমান ফারুক, জয়েন্ট মেম্বার সেক্রেটারী সামাদ মিয়া জাকের, এ ইসলাম মামুন, মঞ্জুর চৌধুরী জগলুল ও শামীম আহমেদ, মেম্বার মো. খলিলুর রহমান ও এম বিল্লাহ তুষার, বায়তুশ শরফ মসজিদের ইমাম ও খতীব মাওলানা জাকারিয়া মাহমুদ, অধ্যাপক আমিনুল হক চুন্নু, মোজাফ্ফর হোসেন, খবির উদ্দিন ভূইয়া, এমডি আলা উদ্দিন, জালাল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফান্ডরেজিং কমিটির এডভাইজার ইকবাল আহমেদ মাহবুব। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন আসসাফা ইসলামিক সেন্টারের ইমাম ও খতীব মাওলানা রফিক আহমদ রেফাহী।

স্টেট অ্যাসেম্বলীম্যান প্রার্থী এরিক এ স্টেভেনসন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে বাংলাদেশীসহ সকল ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবো।

বাংলাদেশীদের পাশে থাকব। নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি বিশ্বাস করি এ নির্বাচনে বাংলাদেশি কমিউনিটি আমার পাশে থাকবে। সবাইকে নিয়ে আমি আগামী ২৩ জুন বিজয় উৎসব করবো। নির্বাচিত হলে আমি ইসলামিক কাউন্সিল করার বিল আনবো। নিউইয়র্কে মুসলিমদের জন্য হালাল খাবারের বিষয়ে উদ্যোগ নেব। মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গভর্ণরকে পরামর্শ দেব।

সভায় অ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্র্যাট প্রাইমারীতে এরিক এ স্টেভেনসনকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। তারা বলেন, এরিক এ স্টেভেনসন ইতোপূর্বে অ্যাসেম্বলীম্যান নির্বাচিত হয়ে বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের অধিকার রক্ষায় কাজ করেছেন। তিনি স্কুলে হালাল খাবার এবং ঈদ ছুটির ব্যাপারে এসেম্বলীতে বিল উত্থাপন করেছিলেন। তারা বলেন, এরিক স্টিভেনসন একজন মুসলিম। তিনি পুন:নির্বাচিত হলে মুসলমানদের স্বার্থে কাজ করবেন। কমিউনিটির কল্যাণে কাজ করবেন। আমাদের পক্ষে কথা বলতে পারবেন। দাবি আদায় করতে পারবেন। বাংলাদেশীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবেন। তিনি হবেন আমাদের ভয়েস। নিউইয়র্ক ষ্টেট এসেম্বলী ডিষ্ট্রিক্ট ৭৯ এ অ্যাসেম্বলীম্যান পদে এরিক এ স্টেভেনসনকে বিজয়ী করতে হবে। মুসলমান সহ এখানকার বাংলাদেশীরা একজোট হলে তাকে বিজয়ী করা অবশ্যই সম্ভব।
কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এ ফান্ডরেজিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী’র ডেমোক্র্যাট প্রাইমারী নির্বাচন আগামী ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








