বাংলাদেশী আই টি প্রফেশনাল তৈরী করছে পিপল এন টেক
মো: জাবেদ, নিউ ইয়র্ক: বাংলাদেশী কমিউনিটিতে আই টি প্রোফেশনাল তৈরীর জন্য কাজ করে যাচ্ছে পিপল এন টেক (পি এন টি)। মুনাফা অর্জন নয় বরং কমিউনিটির প্রতি দায়িত্ববোধ থেকেই এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে পি এন টি জানালেন প্রতিষ্ঠানের সিইও মো: আবুবকর হানিফ। গত ৭ই মে শনিবার সন্ধ্যায় পিপল এন টেক নিউ ইয়র্কে আয়োজিত সংবর্দ্ধনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভা পরিচালনা করেন রুপম। সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিইও মো: আবুবকর হানিফ, পিএনটি কানাডার পরিচালক নিজাম মাহমুদ, পিএনটির প্রেসিডেন্ট ফারহানা হানিফ এবং প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষন শেষে সদ্য চাকুরীতে যোগদানকারী নুরুল ইসলাম ও শাহজাদা ইমরান। পিএনটি কানাডার পরিচালক নিজাম মাহমুদের আমেরিকায় আগমন উপলক্ষে এ সংবর্দ্ধনা সভার আয়োজন করা হয়। নিউ ইয়র্ক এর পূর্বে পিএনটি ভার্জিনিয়াতেও অনুরুপ সভার আয়োজন করা হয়। জনাব হানিফ সফটওয়্যার টেস্টিং কোর্সের সম্ভবনা ও পরিধি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ থেকে আগত অনেক শিক্ষিত ব্যক্তিই এই কোর্স সম্পন্ন করে ভালো চাকুরী পেতে পারেন। আমেরিকায় সফট্ওয়্যার টেস্টারের কাজের চাহিদা থাকায় এ ধরনের প্রাথমিক পদে চাকুরীর সুযোগ ভালো তবে ছাত্রছাত্রীদের কোর্সের প্রতি কঠোর মনোযোগী হতে হবে। তিনি আরো বলেন বাংলাদেশেও প্রশিক্ষনের উদ্যোগ নিবেন এবং এখানেও মাষ্টার্স ডিগ্রী পর্যায়ে কোর্স শুরু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পিপল এন টেক এর ছাত্রছাত্রী ছাড়াও অনেক গনমান্য ব্যক্তি উক্ত সভায় উপস্থিত ছিলেন। সবশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








