বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম’র জিয়াউর রহমানের জন্ম বাষির্কী পালন
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী ৮০ দশকের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতৃবৃন্দের শক্তিশালী সংগঠন “বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক” গত ১৯শে জানুয়ারী নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করলো স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্ম বাষির্কী।রুজভেল্ট জামে মসজিদে সারাদিন ব্যাপী কোরআন খতম, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া, তারেক রহমান ও শহীদ জিয়ার জীবনের উপর প্রামান্য ভিডিও প্রদশর্নী এবং জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি, জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুনে আলোচনা স্হল সাজানো ছিলো উল্লেখযোগ্য।

আলোচনা সভার শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগিত এবং বিএনপির দলীয় সংগিত বাজানো হয়।প্রথম পর্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ফোরামের সাধারন সম্পাদক মোঃ আজাদ বাকির দ্বিতয়ি পর্বে পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ আমিনুল ইসলাম চৌধুরী,মোঃ বদরুল হক আজাদ, সভাপতিত্ব করেন মোঃ আলমগীর খান আলমগীর।সার্বিক ব্যবস্হপনার দায়িত্বে ছিলেন ফোরামের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ কতৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৭৫তম জন্ম বাষির্কীর আলাচনা সভায় ঢাকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে রাখেন,সাবেক মন্ত্রী ও বিএনপির স্হায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব কমরউদ্দিন,জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা ও বিএনপির স্হায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সহধর্মীনি মিসেস কাদির। বিএনপির সাবেক মন্ত্রী ও স্হায়ী কমিটির অন্যতম সদস্য “ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া তার বক্তব্যে বলেন, “সরকার পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়েছে। ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে তারা পথে বসিয়ে দিয়েছে। তাদের আর্তনাদে ঢাকার রাজপথ আজ প্রকম্পিত হচ্ছে। ” রাষ্ট্র পরিচালনায় মহাজোট সরকার ‘ব্যর্থ’ হয়েছে দাবি করে ব্যারিষ্টার রফিকুল ইসলাম বলেন, “পৌর নির্বাচনের মাধ্যমে জনগণের রায় শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে জনগণ জেগে উঠবেই।” তিনি সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রবাসী ছাত্রদলের সাবেক ছাত্রনেতৃবৃন্দের প্রতি আহবান জানান। বিএনপির আর্ন্তজাতিক সম্পাদক ও যুক্তরাজ্যে বিএনপির সভাপতি আলহাজ্ব কমরউদ্দিন লন্ডন থেকে টেলিফোনে বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের প্রথম নিবার্চিত সফল রাষ্ট্রপতি। তারেক রহমান বর্তমানে কিছুটা সুস্হ বলে তিনি জানান তবে তাকে কখনো শতভাগ সুস্হ করা সম্ভব নয় বলে মন্তব্যে করেন আলহাজ্ব কমরউদ্দি। ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তার বক্তব্যে বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম-নিশানা মুছে ফেলা ও তার পরিবারকে নির্যাতনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার প্রত্যয়ে কাজ করছে বতর্মান সরকার একই সাথে শিক্ষা ব্যবস্হাকে চিরতরের জন্য ধ্বংস করার নীল নকশা বাস্তবায়িত করার মহা পরিকল্পনা হাতে নিয়েছে বাকশালী মহাজোট।
জাতয়িতাবাদী মহিলাদলের সভানেত্রী নুরে আরা সাফা বলেন, নারী শিক্ষা উন্নয়ন ও ক্ষমতায়নে বিএনপি সবসময় গুরুত্ব দেয়। অতীতে বিএনপি সরকারের সময় নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আওয়ামী মহাজোট সরকার নারী নির্যাতনে সর্বকালের রেকড ভঙ্গ করেছেন বলে তিনি মন্তব্যে করেন। প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গিযাস আহমেদ প্রবাসী জাতয়িতাবাদীদলের সকলকে সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশেষ ভাবে আহবান জানান। তিনি বলেন নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও তাদের সরকারের আমলে এ হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। রিমান্ডের নামে নির্যাতনের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এরই মধ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছে। পৌরসভা নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের পরাজয়ের কথা উল্লেখ করে গিয়াস আহমেদ বলেন, এটা সরকারের জন্য চরম পতনের আগাম বার্তা বা সতর্ক সংকেত ।বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্যে রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক কাজী আজম,যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ,ষ্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা,যুবদলের কেন্দ্রিয় কমিটির সাবেক যোগাযোগ সম্পাদক মোবারক হোসেন অন্জন, জাসাসেরর উপদেষ্ঠা ইয়াকুব চৌধুরী বিএনপির সেচ্ছাসেবক সম্পাদক মোঃ মনির হোসেন ও প্রবাসী লেখক সংগঠক হাজী নুরুল ইসলাম। জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্যে রাখেন সাবে ছাত্রনেতা এম বাসিত রহমান, এমএ খালেক আকন্দ,মোঃ সাইদুর রহমান সাইদ,নুরুল আমিন রিটু,শফিকুর রহমান জীবন শফিক।
অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন সাবেক ছাত্রনেতাদের মধ্যে আবু জাফর ইকরাম,এম হক সুমন,মোঃ আবদুল কাদির,খন্দকার গোলাম মোর্শেদ সগীর,নাজিম আহমেদ চৌধুরী,আবদুল করীম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়ার সহসভাপতি মীর মাহাবুব আলী লিতু,জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক এডঃ খন্দকার জাকির হোসেন, মিজানুর রহমান মিজান, বাহালুল হক উজ্জল,সাহাদাৎ হোসেন রাজু ও সাইফুল ইসলাম লিটন।আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা ও বাংলাদেশের আপামর জনগনের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রুজভেল্ট জামে মসজিদের সহকারী আমাম জনাব কাজী মোজআম্মেল হক।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








