Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: January 13, 2017 | 4:32 AM

নিউইয়র্ক : প্রাতিষ্ঠানিক ও সংঘবদ্ধভাবে ক্রমবর্ধমান কমুনিটির স্বার্থে কাজ করার নির্মিত্তে প্রবাসে মূলধারার প্রথম রাজনৈতিক সংগঠন “বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউ,এস,এ ইন্ক (বি,এ,এন,ডি,এস) ব্যান্ডস এর যাত্রা শুরু হয় ২০০৮ সালে। হাটি হাটি পা পা করে সংগঠনটি বাই ’ল মোতাবেক সংগঠনের প্রর্তিষ্ঠাতা সভাপতি আঃ শহীদ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী পর পর দু’বারের নেতৃত্বের অবসান ঘটিয়ে তৃতীয় বারের নতুন নেতৃত্বের পদার্পণ ঘটেছে। সংগঠনের বিধি বিধান মোতাবেক প্রতি চার বছর পর পর ক্ষমতা বদলের ধারাবাহিকতায় তৃতীয় বারের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী ও সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া। উল্লেখ্য যে, এই সোলায়মান আলী যখন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। তখন এই মূল ধারার রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তৎকালীন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস এর সভাপতি আব্দুস শহীদকে সঙ্গে নিয়ে মূল ধারার রাজনৈতিক সংগঠন গঠন করার পরিকল্পনা করেন। পরবর্তীতে প্রথম একটি আহবায়ক কমিটি থেকে পূর্ণাঙ্গ কমিটি নিউইয়র্কের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের দেশ বাংলা-বাংলা টাইমস্ পত্রিকা অফিসে গঠিত হয়।

আমেরিকার প্রথম ব্লাক প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার প্রথম শপথ গ্রহন অনুষ্ঠানে এই সংগঠনের সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী বাংলাদেশ কম্যুনিটির প্রতিনিধি হিসাবে প্রায় দুই মিলিয়ন লোকের জনসমুদ্রে বাংলাদেশের পতাকা হাতে সুদুর ওয়াশিংটনে যোগদান করেন। এই সংগঠনের মূলধারার রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার আগ্রহ দেখে ব্রঙ্কস্ এর পার্কচেষ্টার বাঙ্গালী কম্যুনিটি বেশ সোচ্চার হন। এ্যাসেম্বলীম্যান লুইস সুপালভেদা (লুইস ভাই) ও প্রাক্তন এ্যাসেম্বলীম্যান পরবর্তীতে যিনি লেবার কমিশনার নির্বাচিত হন। এদের নির্বাচনী প্রচারনায় বাংলাদেশী কম্যুনিটিতে মূল ধারার সাথে কাজ করার সেতুবন্ধন রচনা হয়। এরপর প্রাইমারী থেকে প্রতিটি নির্বাচনে বাংলাদেশী কম্যুনিটিতে মূলধারার সাথে কাজ করার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ লক্ষণীয়। গত ২রা জানুয়ারী পার্কচেষ্টারের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে (১৮৬৪ ডবংঃপযবংঃবৎ, ইী, ঘণ ১০৪৭২) অনুষ্ঠিত সাধারণ সভার মাধ্যমে নতুন কার্য্যকরী কমিটি গঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলীর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভা অনুষ্ঠানের প্রাক্কালে গঠিত নির্বাচন পরিচালনা ৫ (পাঁচ) সদস্য (এ্যাডভোকেট মোঃ নাছির উদ্দিন, শেখ আল মামুন, তপন সেন, রফিকুল ইসলাম ও শামীম মিয়া) বিশিষ্ট বোর্ডের ২/৩ ভোটের ব্যবধানে প্রবাসের বিশিষ্ট রিয়েলষ্টেট ব্যবসায়ী তথা মাল্টি বিজনেজম্যান, ব্রঙ্কস্ মুসলিম সেন্টারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মানবিক সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি, ব্রঙ্কস্ কম্যুনিটি বোর্ড ৭ এর প্রাক্তন সদস্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলীকে সভাপতি ও মোঃ শামিম মিয়াকে (প্রাক্তন সভাপতি বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস্) সাধারণ সম্পাদক এবং ব্যান্ডস এর প্রাক্তন সভাপতি আব্দুস শহীদকে ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ট্রাষ্টি বোর্ড মেম্বারগণ আলোচনা সাপেক্ষে খুব শিঘ্রই পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

উল্লেখ্য যে, আব্দুস শহীদের দেশের বাড়িতে ডাকাতি হওয়ায় তিনি দেশে যাচ্ছেন। তার নিজ এলাকায় সংগঠনের তহবিল থেকে ৫ (পাঁচ) লক্ষ টাকার কম্বল বিতরনের কর্মসূচী শেষে ফিরে আসার পর ক্ষমতা হস্তান্তর ও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। মূলধারার সাথে কাজ করতে আগ্রহীগনের নি¤œলিখিত নাম্বারে ৩৪৭-২৩৬-২৭৩৭, ৩৪৭-৩২০-৮৯৭২ যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

ট্যাগ:
Situs Streaming JAV