বাংলাদেশী আমেরিকান সোসাইটি উদ্যোগে খাদ্য বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : মূলধারার সংগঠন বাংলাদেশী আমেরিকান সোসাইটির উদ্যোগে সাউদ জ্যামাইকার তিনটি মসজিদে বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির মানুষের মাঝে হালাল খাবার (গ্রোসারী), মাক্স ও মসজিদের মুসল্লিদের জন্য স্যানিটাইজার বিতরণ করা হয়। গত শুক্রবার ১৭ ই জুলাই এবং ১৮ই জুলাই তিনটি মসজিদে কাউন্সিল মেম্বার এডরিয়ানি এডামস ও কুইন্স বরো প্রেসিডেন্টের সৌজন্যে এবং কাউন্সিল মেম্বার এডরিয়ানি এডামসের উপস্হিতিতে কভিড – ১৯ এর কারনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এই উপকরন বিতরণ করা হয়।

কাউন্সিল মেম্বার এ সময় বলেন, আমি বাংলাদেশী কমিউনিটির প্রতি সম্মান করি, আমি এই মসজিদে কয়েকবার এসেছি কারন আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। এই ডিস্ট্রিকের কাউন্সিল মেম্বার হিসাবে এলাকার উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই। জনাব আলী কমিউনিটির বোর্ড মেম্বার হিসাবে কাজ করছেন, আজ তার ডাকে চলে এসেছি। কোন বিশেষ সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী তাকে একজন গ্রেট কাউন্সিল মেম্বার হিসাবে আখ্যায়িত করে তার কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তার মূল্যবান সময়ের জন্য কৃতজ্ঞতা জানান। এ সময় সেন্সাস ২০২০ এর উপর গুরুত্ব আরোপ করে সকলে বক্তব্য রাখেন এবং উপস্হিত অনেকেই সেন্সাসে তাদের নাম লিপিবদ্ধ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ও কমিউনিটি বোর্ড মেম্বার আমিন মেহেদী বাবু সংগঠনের কার্যক্রমের বিষয়, সেন্সাস ও কমিউনিকে মূলধার যোগদানের জন্য অনুরুধ জানান। আরো বক্তব্য রাখেন সংগঠনের সি: সহ সভাপতি ও কুবা মসজিদের সভাপতি সেলিম খান, সহ- সভাপতি মো: আমিন রুবেল, যুগ্ম সম্পাদক শেখ আল আমিন, সাংগঠনিক সম্পাদক শেখ গালিব রহমান. কার্যকরী সদস্য ফয়েজ উল্যাহ, কাজী জিমি, মিলন মোল্লা ও সেচ্ছাসেবক আরিফুর রহমান, রাইয়ান মেহেদী, সেন্সাসের কর্মকর্তা সরফরাজ আলী ও মুসা আলী. নিউইয়র্ক সিটি বাজেট ম্যানেজার মুনি ক্যাথারিন। উপস্হিত ছিলেন তিনটি মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিশিস্ট নেতৃবৃন্দ।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








