Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশী কমিউনিটির সম্মানে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার ইফতার পার্টি

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: July 26, 2012 | 7:32 PM

সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক :পবিত্র রমজান উপলক্ষে সিটির ফ্লাসিং-এ অবস্থিত সুপরিচিত ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা রেষ্টুরেন্ট বাংলাদেশী কমিনিউটির সম্মানে এক ইফতার পার্টির আয়োজন করে। জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেরল সাব্বির আহমেদ চৌধুরী ও সিটির কম্পট্রোলার জন ল্যু’র প্রতিনিধিসহ বাংলাদেশী কমিউিনিটির বিভিন্ন মিডিয়ার

সম্পাদক/পরিচালক, রাজনীতিক, ডাক্তার, এটর্ণী, সমাজসেবী, ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার পার্টিতে অংশ নেন। ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা রেষ্টুরেন্টের দ্বোতালায় আয়োজিত ইফতার পার্টির শুরুতে পবিত্র কোরআর থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কাইয়্যুম। ইফতার গ্রহণ ও মাগরেবের নামাজের পর অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন, কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী ও নিউইয়র্ক সিটির কম্পট্রোলার জন ল্যু’র প্রতিনিধি ভেদা জম্মুনাসহ অন্যানের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক জাকিয়া খান, বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্কের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম ও সাউথ এশিয়ান মিউজিক সোাইটির সভাপতি জাকারিয়া মহিউদ্দিন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন রেষ্টেুরেন্টের ওনার্সদের পক্ষে পংকজ ভাটারিয়া ও চীফ শেফ বাংলাদেশী তালুকদার সবুজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আশরাফুল হাসান বুলবুল। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা’র এই আয়োজন এবং বাংলাদেশী চীফ শেফ তালুকদার সবুজের নেতৃত্বে অন্যান্য শেফ পংকজ, জিমি প্রমুখের খাবারের প্রশংসা করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV