Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশী মান্নানের দ্বিতীয় জীবন

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: August 14, 2012 | 5:38 PM

ডেস্ক: বাংলাদেশের আবদুল মান্নান (৪৮)। হেপাটাইটিস সি’তে তার লিভার নষ্ট হয়ে গেছে। বাঁচার আকুতি নিয়ে পাড়ি জমিয়েছেন ভারতের চণ্ডিগড়ে। সেখানে তার জীবন বিপন্ন হতে চলেছিল। কোথাও লিভার দাতা পাচ্ছিলেন না। ওদিকে চিকিৎসকরা তাকে ৩০ মিনিটের সময় দিয়েছেন। বলে দিয়েছেন, এরপর তিনি আর বাঁচবেন না। এমন অবস্থায় এগিয়ে এলেন তার স্ত্রী। তিনি বললেন, আমি বেঁচে থাকতে আমার স্বামী মারা যাবে তা তো হয় না। আমার লিভার নিয়ে তাকে বাঁচিয়ে তুলুন। অমনি সব যোগাড় যন্তর শুরু। পরীক্ষা করে দেখা গেল মান্নানের লিভাবের আকার আকৃতি ও রক্তের গ্রুপের সঙ্গে মিলে যাচ্ছে তার স্ত্রীর লিভার ও রক্তের গ্রুপ। চটজলদি অপারেশন থিয়েটার সাজানো হলো। সেখানে স্ত্রীর লিভার নিয়ে বসানো হলো মান্নানের দেহে। সেই মান্নান এখন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। তবে তার স্ত্রীর নাম প্রকাশ করা হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা টিএনএন। স্ত্রীর ভালবাসায় জীবন ফিরে পেয়ে আবদুল মান্নান বলেছেন, লিভার সিরোসিসে আমার জীবন শেষ পর্যায়ে এসে পৌঁছেছিল। আমার বাঁচার কোন আশা ছিল না। কিন্তু আল্লাহর অশেষ রহমত। তিনি আমার জীবনসঙ্গিনীর মাধ্যমে আমাকে নতুন জীবন দিলেন। ভারতের মোহালিতে একটি বেসরকারি হাসপাতালে প্রায় এক মাস আগে তার অপারেশন করা হয়েছে। ওই হাসপাতালের লিভার প্রতিস্থাপন বিভাগের প্রধান ডা. শুভা রাও ভি কানচুস্টামবাম বলেছেন, লিভার প্রতিস্থাপনের ৬ সপ্তাহ থেকে ৩ মাসের মধ্যে নতুন লিভার সাড়া দিতে শুরু করবে। তিনি বলেন, এটা একটি জটিল অপারেশন। কারণ, যার দেহে লিভার বসানো হবে তার দেহ থেকে তার পুরো লিভার সরিয়ে ফেলতে হয়। তারপর বিভিন্ন পরীক্ষা চলে। লিভারের যে অংশে ক্ষত দেখা যায় তা কেটে ফেলে দেয়া হয়। আবদুল মান্নান এই অপারেশনের জন্য প্রায় ২০ লাখ রুপি খরচ করেছেন। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV