Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বাংলাদেশের গৌরবের ড্র

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: March 12, 2013 | 10:58 AM

শেষ পর্যন্ত ড্রয়ে নিষ্পত্তি হলো গল টেস্ট। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৬৮ রান। দিনের খেলা বাকি ছিল ন্যূনতম ৩৭ ওভার। তবে টেস্ট নিশ্চিত ড্র হতে চলেছে বলে দুই দলের সম্মতির ভিত্তিতে ২২ ওভার পরই বন্ধ হয়ে যায় খেলা। টেস্টে ড্রয়ের স্বাদ এর আগেও পেয়েছে বাংলাদেশ। তবে গল টেস্টে ড্রয়ের স্বাদটা একেবারেই ভিন্ন। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে তো বটেই, এ টেস্টে বাংলাদেশ চমকে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। এটাও কম গৌরবের নয়। সত্যি, গলে জয় ছাড়া কী পায়নি বাংলাদেশ! নিজেদের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি, মোহাম্মদ আশরাফুলের অন্যরূপে ফেরা, মমিনুল-নাসিরের দুর্দান্ত ব্যাটিং, টেস্টে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর। সবকিছু ছাপিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের ৬৮ রানের লিড। ৪ উইকেটে ৫৭০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। লঙ্কানরা বোধ হয় ধরেই নিয়েছিল, তাঁদের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জে হাবুডুবু খাবে বাংলাদেশ। কিন্তু আশরাফুল-মুশফিকুর-নাসিরদের ঈর্ষণীয় ব্যাটিংয়ে লঙ্কানদের ধারণাটা মিথ্যে প্রমাণিত হয়। মাত্র ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন মোহাম্মদ আশরাফুল। তবে মুশফিকুর পেরেছেন। টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন মুশফিকুর। সেঞ্চুরি করেন নাসির হোসেনও। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৬৩৮ রান করে থামে বাংলাদেশ। এটাই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস। ৪ উইকেটে ৫৭০ রানে প্রথম ইনিংস ঘোষণা করা শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসেও খেলে দুর্দান্ত। সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার দুজন ব্যাটসম্যান। তিলকরত্নে দিলশান করেন ১২৬ রান। কুমার সাঙ্গাকারার সংগ্রহ ১০৫ রান। ৪ উইকেটে ৩৩৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের পরই বুঝা যায়, এ ম্যাচে কোনো দলের জয় পাওয়া অসম্ভব। হয়েছেও তা-ই। ম্যাচ শেষ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৭০ রান। জহুরুল ইসলাম ৪১ ও মোহাম্মদ আশরাফুল ২২ রানে অপরাজিত থাকেন। ১ রান করে আউট হন এনামুল হক।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৭০/৪, ঘোষণা থিরিমান্নে ১৫৫*, সাঙ্গাকারা ১৪২, চান্দিমাল ১১৬* সোহাগ গাজী ৩/১৬৪, আবুল ১/১১২ বাংলাদেশ প্রথম ইনিংস: ৬৩৮/১০ মুশফিকুর ২০০, আশরাফুল ১৯০, নাসির ১০০, মমিনুল ৫৫ ইরাঙ্গা ২/১২২, মেন্ডিস ২/১৫২, কুলাসেকেরা ২/৯৪, হেরাথ ১/১৬১, দিলশান ২/৭৫ শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৩৩৫/৪, ঘোষণা দিলশান ১২৬, সাঙ্গাকারা ১০৫, ভিতানাগে ৫৯, ম্যাথুস ৩৮* মাহমুদউল্লাহ ৩/৭০, শাহাদাত ১/৩৩ বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৭০/১ জহুরুল ৪১*, আশরাফুল ২২* ইরাঙ্গা ১/১০ ফল: টেস্ট ড্র। ম্যাচসেরা: মুশফিকুর রহিম/প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV