বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে আনা আলোকচিত্রি মঈন এখন যুক্তরাষ্ট্রে
ইউএসএনিউজঅনলাইন.কম : চলতি বছর সারা পৃথিবীতে অন্যতম আলোচিত এবং ৮টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পাওয়া আলোকচিত্রের নাম ‘দ্য মেনস স্টেয়ার’ । বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে আনা এই আলোকচিত্রের তরুণ আলোকচিত্রি মঈন উদ্দিন আহমেদ এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নতুন ছবি তোলা ও পুরস্কার সংগ্রহের জন্য। একজন নতুন, তরুণ ও সৌখিন আলোকচিত্রির একটি ছবির এতোগুলি নামী পুরস্কার লাভ এবং ন্যাশনাল জিওগ্রাফীসহ বিশ্বখ্যাত অনেক সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণের ঘটনা খুবই বিরল।
প্রকৃতির ছায়াময়-ঠাঁই গ্রাম থেকে আসা নগরে যন্ত্রের জঠরে সাধারণ মানুষের অসহায়-অপলক দৃষ্টি ও ভীত-সন্ত্রস্ত বিচরণ আলোকচিত্রের মূল উপজীব্য।
‘দ্য মেনস স্টেয়ার’ নামাঙ্কিত চিত্রের ব্যাখ্যা দিয়ে মঈন বলেছেন, দৃশ্যমান ট্রেনটির দুটি জানালা। বৃষ্টির ঝাপটায় একটি জানালার কাচ ঘোলাটে হয়ে আছে। সেখানেই দেখা যাচ্ছে একজন মানুষের অস্পষ্ট মুখ। তবে তাঁর চোখ দুটি স্পষ্ট দেখা যাচ্ছে। বাইরে তাকিয়ে আছেন শূন্য দৃষ্টিতে। আর পাশের জানালাটা প্রায় পুরোটা ঢেকে নিয়েছে যাত্রীর মেলে ধরা ছাতা। যান্ত্রিক ও অযান্ত্রিক অস্তিত্বের পাশাপাশি ছুটে চলা এই চিত্রের নাম দিয়েছেন মঈন ‘দ্য মেনস স্টেয়ার’ সরল কথায় মানুষের অপলক দৃষ্টি। মঈনের তোলা এ ছবিটি এ পর্যন্ত জাতীয় এবং আন্তর্জাতি পুরস্কার ও সম্মাননা পেয়েছে ৮টি, যথাঃ
- Grand winner of CBRE Urban photographer of the year 2016, Los Angeles, USA
- Grand winner of NPC National Exhibition 2017, Bangladesh
- Sony World Photography National Award 2017 – 3rd Prize Winner, Japan
- Travel Photographer Society 2017 – Street Category Winner, Malaysia
- National Geography Travel Photography Competition of 2017 – Honorable Mentioned, USA
- LensCulture Street Photography Award 2017- Single Image Winner, USA
- URBAN 2017 Photo Awards Street Photography Section – Honorable Mentioned,
CBRE Urban photographer of the year 2017, USA এ বিচারক হিসেবে দায়িত্ব লাভ ।
গত বছরের জুলাই মাসের এক শুক্রবারে মঈন ছবি তুলতে যান টঙ্গী রেলওয়ে স্টেশনে। স্ট্রিট ফটোগ্রাফি তাঁর প্রধান লক্ষ্য। সকাল থেকেই ঝুম বৃষ্টি পড়ছিল। ভরদুপুরে একটি কমিউটার ট্রেন এসে থামে প্ল্যাটফর্মে। থামার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মের ছাদে জমে থাকা বৃষ্টির পানি ট্রেনের ছাদে পড়তে থাকে। তারপর দুই পাশ বেয়ে পড়ে নিচে। অতিরিক্ত বৃষ্টিতে একটি জানালার কাচ ঝাপসা হয়ে যায়। এই ঝাপসা কাচের ভেতরে মঈন দেখেন, দুটি চোখ বাইরে অপলক চেয়ে আছে। পাশের সীটের জানালায় একজন ছাতা ধরে আছেন বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে। মঈন ফ্রেমবন্দী করেন সেই বিরল দৃশ্য। সেই ছবিতেই এসেছে সম্মাননা। মঈন আহমেদ জানান, তিনি এ পর্যন্ত আলোকচিত্রে এছাড়াও বিভিন্ন দেশের আরো বেশকিছু Saloon Circuit পুরস্কার পেয়েছেন।
শৌখিন আলোকচিত্রী মঈন কাজ করেন প্রখ্যাত ইন্টারনেট প্রভাইডার মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডে, কারিগরি প্রধান হিসেবে। শখের বশে ছবি তুললেও তিনি আলোকচিত্রবিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন দেশে ও বিদেশে। ২০১২ থেকে ফটোগ্রাফীর সাথে যুক্ত । ২০১৪ সালে ঢাকার পাঠশালায় বেসিক ও ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে সম্পৃক্ত করেন নিজেকে। মঈন বলেন, ‘ছবি তোলার জন্য বেছে নিই ছুটির দিনগুলো। প্রতি শুক্র ও শনিবার ক্যামেরা কাঁধে বেরিয়ে পড়ি। মানুষ আর প্রকৃতির ছবি তুলি।’
মঈন মোমেন্টের ছবি তুলতে পছন্দ করেন, যে মোমেন্টে থাকে মানুষের আবেগ, দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্ত, আনন্দ ও বেদনা।
মঈন উদ্দিন আহমেদ ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী গ্রামে জন্মগ্রহণ করেন।
আলহাজ মহিউদ্দিন আহমদের দ্বিতীয় সন্তান মঈন লেখক-সাংবাদিক-নাট্যকার আহমেদ মূসার ভ্রাতুষ্পুত্র।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








