বাংলাদেশের নব নির্বাচিত সরকারকে ইউএস কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ’র অভিনন্দন
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- গন প্রজাতন্ত্রী বাংলাদেশের নব নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জারসি রাজ্য থেকে নির্বাচিত ইউএস কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। গত ছয় জানুয়ারি, রবিবার রাতে (স্থানীয় সময়) এই প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ নব নির্বাচিত সরকারকে অভিনন্দন জানান ও তাদের অগ্রযাএা কামনা করেন।

তিনি বলেন, আমি আশা করি নতুন সরকারের আমলে বাংলাদেশের জনগন অবাধ স্বাধীনতা ও গনতন্ত্র চর্চার সুযোগ পাবে।তিনি আরো বলেন, এই সরকারের আমলে বাংলাদেশের শিশু-কিশোররা উন্নত বাসযোগ্য পরিবেশ পাবে এবং ভবিষ্যতে তাদের জীবনযাএার মান আরো উন্নত হবে।
বাংলাদেশ কমিউনিটি সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ বলেন,বাংলাদেশী আমেরিকানরা সত্যিকার অর্থেই আন্তরিক,কঠোর পরিশ্রমী, আর তা দিয়েই তারা ‘আমেরিকান ড্রিম’ এর স্বপ্ন পূরন করছে। ব্যক্তিগতভাবে আমি তাদের সাহচর্য পছন্দ করি,তাই তাদের সাথে কাজ করতে স্বাছন্দ্য বোধ করি।তিনি আরো বলেন,আমি বাংলাদেশী আমেরিকানদের আমার পথ চলার সাথী করেই সন্মুখ পানে এগিয়ে যেতে চাই।
উল্লেখ্য, গত ছয় নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জেফ ভ্যান ড্রিউ নিউজারসি রাজ্যের দ্বিতীয় কংগ্রেসনাল ডিসট্রিক্ট থেকে কংগ্রেসম্যান পদে বিজয়ী হন। বাংলাদেশী আমেরিকানদের একজন সুহৃদ হিসাবে তিনি বাংলাদেশী আমেরিকানদের প্রিয়পাএ।
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








