Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের নির্বাচনে সহিংসতামুক্ত, ভীতিহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: December 27, 2018 | 5:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘ বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। মহাসচিবের পক্ষে তার মুখপাত্র স্টিফেন ডুজাররিক ২৭শে ডিসেম্বর এক বিবৃতিতে এ কথা বলেন। ওই বিবৃতিতে বলা হয়, আগামী ৩০শে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় নির্বাচন। এ উপলক্ষে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন ও নির্বাচনের পরে সহিংসতামুক্ত, ভীতিমুক্ত ও বলপ্রয়োগহীন একটি পরিবেশ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

যাতে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন হয়। বিবৃতিতে আরো বলা হয়, সংখ্যালঘু ও নারীসহ বাংলাদেশি সব নাগরিককে অবশ্যই নিরাপদ বোধ করার মতো অবস্থা থাকতে হবে। ভোট দেয়ার ক্ষেত্রে তারা যাতে নিজেদের অধিকার চর্চা করতে পারেন এমন আস্থা থাকতে হবে। নির্বাচনে নাগরিক সমাজ ও নির্বাচনী পর্যবেক্ষকরা যাতে তাদের ভূমিকা পালন করতে পারেন, সেজন্য তাদের পূর্ণ সহযোগিতা দেয়া উচিত।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV