বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ফোনে কী কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি জে. ব্লিঙ্কেন। তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৩শে ফেব্রুয়ারি প্রকাশ করা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মুখপাত্র নেড প্রাইস। এতে বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং প্রতিরক্ষা সহযোগিতা আরো গাঢ় করার উপায় নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া তারা জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ একত্রে মোকাবিলার জন্য কাজ করার কথা বলেছেন। তারা মিয়ানমার পরিস্থিতি, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের একটি টেকসই সমাধান নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে শ্রম ও মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এ বছর বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছে। এ জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অভিনন্দন জানিয়েছেন ব্লিঙ্কেন। দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তারা। মানবজমিন
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








