বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউজ ও স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/566429661301415
https://www.facebook.com/USANewsNY/videos/916317752598364
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গত সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ শেষে বাইডেন প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করে বিএনপির নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণতন্ত্র হত্যাকারী হিসেবে অভিহিত করে তার যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে বিএনপি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বিক্ষোভে অংশ নেয়া নেতা-কর্মীরা জানান, তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার দুপুরে বিভিন্ন স্টেট থেকে আগত বিএনপি নেতা-কর্মীরা কন্সটিটিউশন এভিনিউর সামনে বিক্ষোভে অংশ নেন। এসময় তারা সরকারের পদত্যাগের দাবি সম্বলিত ব্যানার, পোস্টার, প্ল্যা কার্ড হাতে নিয়ে বাংলাদেশের সরকার বিরোধী নানা শ্লোগানে মুখর করে তুলে হ্যারি এস ট্রু ম্যান বিল্ডিং খ্যাত স্টেট ডিপার্টমেন্ট ভবন প্রাঙ্গণ।

স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ শেষে স্মারকলিপি প্রদান করে পরে বিএনপির নেতা-কর্মীরা যোগ দেন হোয়াইট হাউসের সামনে আরেকটি বিক্ষোভে।

বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় সাবেক আন্তর্জাতিক বিয়য়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুইয়া, জাসাসের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা

অলিঊল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বাবর উদ্দিন, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, বিএনপি নেতা সৈয়দ এম রেজা, সৈয়দা মাহমুদা শিরিন, দেওয়ান কাউসার, রিয়াজ মাহমুদ, সালেহ আহমেদ মানিক, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, আমানত হোসেন, কাওসার আহমেদ, নিউজার্সি (নর্থ) বিএনপির আহবায়ক সৈয়দ জুবায়ের আলী, পেনসিলভেনিয়া বিএনপির সভাপতি শাহ ফরিদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, মনিরুল ইসলাম মনির, মো. আজিজুর রহমান, হাসাস মাহমুদ মামুন, আব্দুল খালেক, মো. আলী, নুরুন নবী চৌধুরী, কবির হোসেন, শামীম আহমেদ, রুহেলুজ্জামান চৌধুরী, সৈয়দ শফিকুর রহমান তপু, খোরশেদ আলম, ইকবাল খান, আইনুল হক আকন্দ, মশিউর রহমান, মো. জর্সিয়া, মো. রতন আলী, দুলাল মিয়া আলী আহমেদ, মো. শাহীন, আবু তাহের, এনায়েত উল্লাহ সুমন, জহিরুল ইসলাম, আবদুল করিম ভ’ট্রো, মনির আহমদ, রফিক আলম, মহিন উদ্দিন, ফয়সাল হোসেন, সৈয়দ জহির উদ্দিন আহমদ প্রমুখ।

পরে একই দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কন্ঠশিল্পী বেবি নাজনীন, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু ও সদস্য সচিব মিজানুর রহমান ভুইয়া মিল্টন, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির আহমেদ, যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, এবাদ চৌধুরী প্রমুখ।

ওয়াশিংটন, ভার্জিনিয়া ও ম্যারিলেন্ড শাখা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সমন্বয় করেন ওয়াশিংটন বিএনপির আহবায়ক হাফিজ খান সোহেল, সিনিয়র সদস্য শাহাদাত সোহরাওয়ার্দী, ভার্জিনিয়া বিএনপির আহবায়ক জহির খান ও সদস্য সচিব তোফায়েল আহমেদ এবং মেরিল্যান্ড বিএনপির আহবায়ক শাহিদ চৌধুরী ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার সেলিম হোসেন।

সমাবেশ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করা হয়।
অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে সফল ও ফলপ্রসূ উল্লেখ করে ওয়াশিংটন আওয়ামী লীগ একই দিন হোয়াইট হাউসের সামনে আনন্দ সমাবেশ করে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








