Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: September 4, 2015 | 10:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী, দেশরতœ জননেত্রী শেখ হাসিনা একটি জঙ্গিবাদমুক্ত, আধুনিক, উন্নত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। এজন্য তিনি ভিশন ২০২১ রূপকল্প ঘোষণা করেছেন। সাম্প্রতিককালে বাংলাদেশ-ভারত ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন, বিশ্বব্যাংক কর্তৃক বাংলাদেশকে নি¤œ-মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা, জঙ্গিবাদ দমনে সরকারের অসামান্য সাফল্য, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়নের (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) লক্ষ্যমাত্রা পূরণ করে বাংলাদেশ আজ সারা বিশ্বে এক উন্নয়নের রোল মডেল পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগদান এক অপরিসীম গুরুত্ব বহন করে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, সকল শাখা সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সকল নেতাকর্মী-সমর্থকসহ সর্বস্তরের প্রবাসীরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এবং তার আগমন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ২৭ সেপ্টম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে হিলটন বলরুমে ঐতিহাসিক গণসংবর্ধনা প্রদান করা হবে। উক্ত গণসংবর্ধনায় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, বাংলাদেশের অহঙ্কার জনাব সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীর প্রতিটি কর্মসূচিকে সাফল্যম-িত করে তোলার জন্য সকল নেতাকর্মী-সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
আওয়ামীলীগ ঘোষিত মাসব্যাপী কর্মসূচিতে রয়েছে,
১ থেকে ৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকা-সমূহ মূল-ধারার নেতৃবৃন্দসহ গণমাধ্যমে প্রচার।
৭ সেপ্টম্বর থেকে ২০ সেপ্টম্বর : কর্মিসভা, টাউন হল মিটিং, সংবাদ সম্মেলন, পোস্টার- লিফলেটিংসহ ব্যাপক গণসংযোগ।
২৩ সেপ্টম্বর : জে এফ কে বিমান বন্দরে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন ও জাতিসংঘের সামনে জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন এবং অগ্রগতির প্রতি সমর্থনে শান্তি সমাবেশ।
২৭ সেপ্টম্বর : ঐতিহাসিক গণসংবর্ধনা। স্থান হিলটন বলরুম।
২৮ সেপ্টেম্বর : জননেত্রীর জন্মদিনে বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ দোয়া এবং প্রার্থনার আয়োজন।

ট্যাগ:
Situs Streaming JAV