Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনদের পোস্ট কার্ড প্রেরণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পোস্টাল ডিপার্টমেন্টের বঙ্গবন্ধু স্মারক ডাকচিহ্ন চালু

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: March 17, 2020 | 10:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার শিরীন শারমিন চৌধুরী, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ডাক মন্ত্রী মোস্তফা জব্বার, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা, নিউইয়র্কস্থ কনসাল জোরেল সাদিয়া ফয়জুন্নেসাসহ বিশিষ্টজনদের পোস্টাল কার্ড প্রেরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হয়।

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ১১টায় নিউইয়র্কে জ্যাকসন হাইটস পোস্ট অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচি। 

মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও ‘মুজিববর্ষে’র তাৎপর্য অনুধাবন করে আজ ১৭ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের পোস্টাল বিভাগ (ইউএসপিএস) বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডাকচিহ্ন  প্রকাশ করে। নিউইয়র্কর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ভিডিও ফোন কলের মাধ্যমে নিউইয়র্কের বাংলাদেশি-আমেরিকান অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস পোস্ট অফিসে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সীল মোহর প্রকাশের উদ্বোধন করেন। এসময় তিনি যুক্তরাষ্ট্র পোস্টাল বিভাগ  ও মুক্তধারা ফাউন্ডেশনকে  এ মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে আজকের দিনটিকে একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে অভিহিত করেন।  

এরপর জ্যাকসন হাইটস পোস্ট অফিসের সুপারভাইজার ফাতিমা সালাজার তাঁর বক্তব্যে বলেন, কমিউনিটির সেবা প্রদান করতে পেরে তাঁরা গৌরবান্বিত। করোনা ভইরাসকে উপেক্ষা করে মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ফাহিম রেজা নূর, এনআরবি গ্লোবাল ইন্ক এর নির্বাহী শেখ সাজ্জাদ, দৈনিক ইত্তেফাক ও সাপ্তাহিক বাঙালি পত্রিকার বিশেষ সংবাদদাতা শহীদুল ইসলাম ও ডাক টিকেট সংগ্রাহক মুজাহিদুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার বক্তব্যের পরে ভিডিও কনফারেন্সে নিজউজার্সী থেকে একুশে পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী ও ফিলাডেলফিয়া থেকে নিউইয়র্ক বইমেলার ২০২০ সালের আহ্বায়ক ডা. জিয়াউদ্দীন আহমেদ একাত্মতা ঘোষণা করে বঙ্গবন্ধুর পতি শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত জ্যাকসন হাইটস ইউএস পিএস পোস্ট অফিস থেকে বঙ্গবন্ধু স্মারক ডাকচিহ্ন সংগ্রহ করা যাবে বলে পোস্ট অফিস সূত্রে জানা যায়। উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে এই দিবস উপলক্ষে একটি পোস্ট কার্ড প্রকাশ করা হয় যা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইউএসপিএস এর মাধ্যমে প্রেরণ করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV