বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে অবাধ নির্বাচনের পথ বের করতে যুক্তরাষ্ট্রের তাগিদ
ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে অচলাবস্থায় ফের গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, এই অচলাবস্থা কাটিয়ে উঠে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বাংলাদেশের সব বড় রাজনৈতিক দলের নেতাকে আলোচনায় বসতে হবে। সেখান থেকে একটি মুক্ত, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ বের করে আনতে হবে। গত ২৮শে আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তিনি শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গেও মন্তব্য করেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন- বাংলাদেশে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে এক ধরনের টানাহেঁচড়া চলছে। এ ঘটনায় বাংলাদেশের রাজনীতিতেও ছোঁয়া লেগেছে বড় দুটি রাজনৈতিক দলে ও বিরোধী দলগুলোতে। আমার প্রশ্ন হলো- বাংলাদেশ সরকার বলতে চাইছে যে ড. ইউনূসের নোবেল পুরস্কার পাওয়া উচিত হয়নি। তিনি এটা অবৈধভাবে পেয়েছেন। আসলে তিনি সেভাবে ওই পুরস্কার পাননি। আমার প্রশ্ন হলো- আপনারা কি শান্তিতে নোবেল পুরস্কার ও সরকারের মধ্যে এই চলমান টানাপড়েন দেখে যাবেন? জবাবে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ড. ইউনূস ইস্যুতে সরকারের সাম্প্রতিক মন্তব্য আমরা শুনেছি। আপনি জানেন যে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত মে মাসে বাংলাদেশ সফরে গিয়েছিলেন। ওই সময় আমরা বাংলাদেশে অবস্থানকালে তিনি ড. ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন। হিলারি বার বার ও নিয়মিতভাবে গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গ তুলছেন। ওই সফরের সময় থেকে আমরা এ বিষয়ে কথা বলে যাচ্ছি। এর পরই ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশের রাজনীতি নিয়ে উপরের মন্তব্য করেন। তিনি বলেন, এ বিষয়ে ঢাকায় অবস্থিত আমাদের দূতাবাস লেগে আছে এবং সে বিষয়ে আমি বিশেষ কিছু জানি না।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








