Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের বিজ্ঞানীদের সাফল্য :পাটসহ পাঁচশ’ উদ্ভিদের ক্ষতিকারক ছত্রাকের জীবনরহস্য উদ্ভাবন

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: September 19, 2012 | 5:15 PM

পাটসহ পাঁচশ’ উদ্ভিদের জন্য ক্ষতিকারক ছত্রাকের (ফাঙ্গাস) জীবনরহস্য উদ্ভাবন করেছেন বাংলাদেশের বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে একদল গবেষক। এই গবেষকরাই পাটের জীবনরহস্য উন্মোচন করেছিলেন। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের বিজ্ঞানীদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গবেষণার এ তথ্য বিএমসি জেনোমিক্স নামে একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী। গবেষকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে পাটসহ পাঁচ শতাধিক উদ্ভিদ রক্ষা পাবে। এসব আবিষ্কারের স্বত্ব সংরক্ষণে ৫টি প্যাটেন্টের আবেদন আন্তর্জাতিক পর্যায়ে জমা দেওয়া হয়েছে। বর্তমান সরকার বিজ্ঞান ও গবেষণাকে খুবই গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞানীদের এ কৃতিত্বে বিশ্ব-জ্ঞানভা ার সমৃদ্ধ হবে উল্লেখ করে তিনি বলেন, এত দিন দেশের বিজ্ঞানীরা বিশ্ব-জ্ঞানভাণ্ডার থেকে তথ্য সংগ্রহ করতেন। এখন বাংলাদেশের বিজ্ঞানীরা বিশ্ব-জ্ঞানভাণ্ডারে তথ্য সরবরাহ করবেন। এতে বিশ্ব-জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হবে। এর মাধ্যমে বাংলাদেশ যে বিশ্বকে দিতে পারে_ সে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলেও তিনি দাবি করেন। এ সময় সংসদের অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী ছত্রাকের জীবনরহস্য উদ্ভাবনকে বিরাট অর্জন উল্লেখ করে এ জন্য সংসদের পক্ষ থেকেও ওই বিজ্ঞানীদের অভিনন্দন জানান। পরে রাতে সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জীবনরহস্য উদ্ভাবনের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জীবনরহস্য উদ্ভাবনকারী পাঁচ বিজ্ঞানী টিম লিডার প্রফেসর মাকসুদুল আলম, ইঞ্জিনিয়ার শরিফুর রহমান, ড. এমডি শহিদুল ইসলাম, ড. মঞ্জুরুল আলম ও ড. শামীমুল হক এবং টিমের আইন সহায়তাকারী ব্যারিস্টার আলী আসিফ খান উপস্থিত ছিলেন।সমকাল
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV