Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বাংলাদেশের শত্রু সম্পত্তি আইন বাতিল ও সংখ্যা লঘুদের অন্যান্য দাবির সমর্থনে তিন মহাদেশের ১৭জন নেতার টেলিকনফারেন্স

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: September 13, 2010 | 11:31 AM

নিউইয়র্ক: গত ১১ সেপ্টেম্বর,  এশিয়া, ইউরোপ ও আমেরিকা মহাদেশের ৭টি দেশে অবস্থানরত  বিশ্ব ঐক্য পরিষদের ১৭ জন নেতার যৌথ অংশ গ্রহণে এক টেলি-কনফারেন্স অনুষ্ঠিত হয়। ২ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ আলোচনায় বাংলাদেশের শত্রু  সম্পত্তি আইন বাতিল ও সংখ্যা লঘুদের  অন্যান্য দাবির সমর্থনে বাংলাদেশে ১৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য মানব বন্ধন কর্ম সূচীর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে।

ইউরোপ বাংলাদেশ  হিন্দু বৌদ্ধ ক্রিসটান ঐক্য পরিষদের  সভাপতি তরুণ চৌধুরীর  সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এ টেলি কনফারেন্সে বক্তব্য প্রদান করেন লন্ডন থেকে ঐক্য পরিষদের  সভাপতি জেমস স্বপন পেরিস, ছাত্র ও যুব ঐক্য ফ্রন্টের সম্পাদক ড:  সান্তায়ান কবিরাজ, ড; রানী সানতায়ানা,  সুইডেন থেকে ঐক্য পরিষদের আন্তদেশিয় পরিচালক চিত্রা পাল, ইউরোপ ঐক্য পরিষদের  সভাপতি তরুণ চৌধুরী, সুইডেন ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জয়দীপ গুহ, সুইস মাইনরিটি কাউন্সিলের সভাপতি অরুন বড়ুয়া, ইতালি থেকে কার্তিক রয়, যুক্ত রাষ্ট্র ঐক্য পরিষদের সভাপতি রতন বড়ুয়া ও ঐক্য পরিষদের আন্তর্জাতিক নেতা সিতাংসু গুহ, বোস্টন থেকে নিউ ইংল্যান্ড ঐক্য পরিষদের  সভাপতি বিশ্বজিত সাহা, সাধারন সম্পাদক সুহাস বড়ুয়া ও উপদেষ্ঠা ড: বিনয় পাল, ভারত থেকে বিখ্যাত  মানবাধিকার নেতা ড: মোহিত রায় এবং ফ্রান্স ঐক্য পরিষদের সভাপতি উদয়ন বড়ুয়া।

বক্তাগন আমেরিকায় ৯/১১ এ নিহতদের  স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং  বাংলাদেশের ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদের সুভেচ্ছা জ্ঞাপন করেন।  ১৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য মানব বন্ধন কর্ম সূচীর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে বিভিন্ন দেশে ঐক্য পরিষদ নেতৃবৃন্দ অনুরূপ কর্মসুচী পালন করার ঘোষনা দেন। ঐ দিন  ফ্রান্স, লন্ডন ও আমেরিকা ঐক্য পরিষদ বাংলাদেশ দুতাবাস বরাবরে স্মারক লিপি প্রদান করবে/ ফিন্ল্য্যান্ড, ইতালি ঐক্য পরিষদ বিশেষ আলোচনা সভায় মিলিত হবে/ এদিকে বক্তাদের প্রত্যেকেই হিন্দু, বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের ৮ দফা সনদের কথা পুনব্যক্ত করেন এবং অবিলম্বে তা কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবী জানান।

টেলিকনফারেন্সে বক্তাগন শত্রু সম্পত্তি আইন বাতিল করে উক্ত আইনে  অন্তর্ভুক্ত সম্পত্তি সমূহ আইনত উত্তরাধিকারী বা তাদের আত্মীয়দের নিকট প্রদানের জন্য সরকারের কাছে দাবী জানান/ সভায় বক্তাগন আশা প্রকাশ করে বলেন আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে শত্রু সম্পত্তি আইন বাতিল করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর   ১৯৬৫ সালে তত্কালীন  পাকিস্তানী সরকারের আরোপিত সমস্যাটি সমাধান করবে/ তিন মহাদেশ থেকে ১৭ জন বক্তাই, বলেন আমরা আশা রাখি সরকার দীর্ঘ প্রতিক্ষিত যুদ্ধাপরাধীদের বিচার কার্য দ্রুত সম্পন্ন করবে/  বক্তাগন বলেন, ধর্ম কে রাষ্ট্র থেকে আলাদা করতে হবে / তারা  অমানবিক ও বৈসম্য সৃষ্টিকারী  ৮ম ও ৫ম সংসোধনী বাতিলের করে  এবং ৭২-এর  সংবিধান পুন: প্রবর্তনের  মাধ্যমে দেশে  সকল জনগনের সম অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোড়  দাবী  জানায়/ জাতীয় সংসদ, স্থানীয় সরকার গঠনে সংখ্যা অনুপাতে সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসীদের প্র্তিনিধিত্ব করার অধিকার নিশ্চিত করতে হবে এবং চাকুরী ক্ষেত্রে ও প্রশাসনে আনুপাতিক হারে নিয়োগ দিতে হবে/ পার্বত্য শান্তি চুক্তির পুর্নগ বাস্তবায়ন, পাহাড়ী আদিবাসীদের প্রচীন কৃষ্টি ও সংস্কৃতির প্রতি সম্মান ও তা সংরক্ষণ করতে হবে/  আদিবাসীদের জায়গা জমি অবৈধ দখল ও এদের জায়গাজমিতে অবৈধ ভাবে বসতি স্থাপন রোধ করতে হবে/ নেতৃবৃন্দ  অধিবাসীদের জোড়পূর্বক  ধর্মান্তরিত করন, হত্যা, রেপ ও সকল নির্যাতন  বন্ধে সরকারের দ্রুত নিশ্চয়তা দাবী করে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV