বাংলাদেশের শেরাটন এখন রূপসী বাংলা

ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশের অন্যতম পাঁচ তারকা হোটেল শেরাটনের নাম বদলে ‘রূপসী বাংলা’ রাখা হয়েছে। গতকাল বিকালে এর ‘নামফলক’ পরিবর্তন করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক চেইন প্রতিষ্ঠান স্টারউড এশিয়া প্যাসিফিক হোটেল অ্যান্ড রিসোর্ট ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) সম্পাদিত চুক্তির মেয়াদ শেষ হওয়ার দু’দিন আগেই এই হোটেলের নাম পরিবর্তন করা হলো। এর আগে সর্বশেষ বোর্ড সভায় শেরাটনের নাম বদলে ‘রূপসী বাংলা’ রাখার সিদ্ধান্ত হয়। এরপর প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রধানমন্ত্রী প্রস্তাবটি অনুমোদন করায় এখন থেকে রূপসী বাংলা নামেই পরিচিত হবে দেশের পাঁচ তারকা এ হোটেলটি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








