বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের
নিউজারসি : বাংগালি জাতির জীবনে মার্চ মাস অগ্নিঝরা মাস। ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংগালি জাতির মুক্তির লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এই ঐতিহাসিক দিনটি যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা ব্যাপক ও বর্ণিল আয়োজনে উদযাপন করেছে। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ ২৯ মার্চ বুধবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে। ঐদিন সন্ধ্যা সাড়ে নয়টায় স্থানীয় গরমেট রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও সংগঠনের সভাপতি সিরাজউদদৌলা ভূঁইয়া । মঞ্চে অতিথি হিসাবে উপবিষ্ট ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সাব্বির হোসেন ভূঁইয়া, শাহজাহান, শৈবাল শংকর চৌধুরী, গোলাম হাফিজ, আবদুল কুদ্দুস, কাঞ্চন বল, আবদুল জামিল, শামসুল ইসলাম শাজাহান।
অনুষ্ঠানের শুরুতে পবিএ কোরান থেকে তেলাওয়াত এবং মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী আবদুর রব এবং পবিএ গীতা থেকে পাঠ করেন মিলটন বনিক ও বাইবেল থেকে পাঠ করেন সুরাজ বৈরাগী। এরপর এক মিনিট নীরবতা পালন শেষে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব এর পৌরহিত্যে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অভিজিত চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক এর সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপ্লব দেব, রওশন উদদীন, রেজাউল ইসলাম খালিদ, আবুল হোসেন, শহীদ খান, আবুল আজাদ মিঠু প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ নামের দুটি ফুল একই বৃন্তে ফুটেছিল, যা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পএ-পল্লবে বিকশিত হয়ে সৌরভ ছড়িয়ে ছিল।
সভায় বক্তারা তাদের বক্তব্যে কঠোর হস্তে জঙ্গী দমন করে তাদের বিষদাঁত উপড়ে ফেলার জন্য সরকারের প্রতি আহবান জানান। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশে-বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি আহবান জানান।। তাছাড়া বঙ্গবন্ধুর পরিবার ও বর্তমান সরকারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার জন্য বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি উদাও আহবান জানান। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে সম্যকভাবে অবহিত করার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরি ও চন্দন রায়। জয়ন্ত সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা ছাড়াও সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী। এই অনুষ্ঠানে চিএাংকণ প্রতিযোগীতায় বিজয়ী শিশু- কিশোরদের পুরস্কৃত করা হয় এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।বিপুল সংখ্যক প্রবাসী আওয়ামী লীগ নেতা- কর্মী ও সমর্থক এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন শেখ শওকত শিমুল, আবদুল কাইউম, মোঃ মাসুম প্রমুখ।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








