Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন যুক্তরাষ্ট্র জাসদের (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: March 30, 2022 | 5:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখা যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫১ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে গত ২৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আলোচনা সভার আয়োজন করে দলটি। এসময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আজাদ উদ্দিন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক আব্দুন নূর বড় ভুইয়া, আওয়ামীলীগ নেতা শাহিন আজমল, মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, যুক্তরাষ্ট্র জাসদের সহ সভাপতি শাহান খান, সহ সাধারণ সম্পাদক ফজল খান, কমিউনিটি এক্টিভিস্ট আমিরুল রহমান পাপ্পু, আবুল ফজল লিটন, জাকির হোসেন বাচ্চু, মিযা মোহাম্মদ দাউদ, কাজী রবি উজ্জামান, মোস্তফা আহমেদ ভূইয়া, শফিক উল্লাহ, তাহের পাঠান প্রমুখ।
সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী আসন্ন রমজানে দেশে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ সবধরণের পণ্যসামগ্রীর মূল্যের সাম্প্রতিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণপূর্বক তা সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ও দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন-অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে প্রবাসীদের আরও ভূমিকা রাখতে হবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV