Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বাংলাদেশের স্মরণীয় স্বপ্নময় টেস্ট ইনিংস দেখল বিশ্ব

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: March 11, 2013 | 8:33 AM

অলক বিশ্বাস : এক ইনিংসে ৬৩৮ রান, একটি ডাবল সেঞ্চুরি, দুটি সেঞ্চুরি, ২৬৭ রানের সর্বোচ্চ জুটি। সব মিলিয়ে স্বপ্নময় একটি ইনিংস শেষ করলো বাংলাদেশ। শ্রীলংকার পাহাড়সম ৫৭০ রানের জবাবে খেলতে নেমে বাংলাদেশ ৬৮ রানের লিড নিয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের স্মরণীয় এক টেস্ট ইনিংস দেখল বিশ্ব।
টেস্ট ক্রিকেটে এক যুগের ইতিহাসে গতদিন পর্যন্ত বাংলাদেশে সর্বোচ্চ রান ছিল ৫৫৬। গতবছর ক্যারিবিয়ানদের বিপক্ষে ঢাকায় ৫৫৬ রান করে বাংলাদেশ। কিন্তু গল টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাটিং নৈপূণ্যে বাংলাদেশ দেখা পেল ৬৩৮ রানের।
শুধু বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডই নয় বরং এতদিন ডাবল সেঞ্চুরির যে অপূর্ণতা ছিল তাও পূরণ করেছেন টাইগার অধিনায়ক মুশফিক রহিম। অবশ্য মুশফিকের আগেই ২০০ করে রেকর্ডের পাতায় নাম লেখানোর সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। ১৮৯ রান নিয়ে ব্যাট করতে নামার পর দর্শকদের প্রত্যাশা ছিল আশরাফুল বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হিসাবে ইতিহাসের খাতায় নিজের নাম লেখাতে যাচ্ছিলেন। কিন্তু একটু অধৈর্য হয়ে পড়ায় বাংলাদেশিদের অপেক্ষার প্রহর বেড়ে যায়। আশরাফুল ডাবল সেঞ্চুরি না পেলেও তিনি যে মহাকাব্যিক ইনিংস খেলেছেন তা দর্শকদের মন জয় করেছে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৯০ রানের ইনিংস খেলে রেকর্ড গড়েন আশরাফুল। এই মাইলফলক অর্জন করতে ৪১৭ বল খেলতে হয়েছে আশরাফুলকে। যেখানে ছিল ২০টি চারের মার ও একটি ছয়ের মার।
যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি আশরাফুলের রেকর্ড। মাত্র এক ঘন্টার ব্যাবধানে আশরাফুলের ১৯০ টপকিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন মুশফিক। ২০০ রান করতে মুশফিককে খেলতে হয়েছে ৩২১ বল। ২২টি চারের মারের সাথে ছিল একটি দর্শনীয় ছয়ের মার। আজ ১৫২ রান নিয়ে খেলতে নেমে অনায়াসে আরো ৪৮ যোগ করার পথে তিনি বেশ সাবলীল ও আত্মবিশ্বাসী ছিলেন।ইত্তেফাক
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV