বাংলাদেশের ১ম ভার্চুয়াল জাদু প্রতিযোগিতার জুলাই মাসের ফলাফল ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্ক প্রবাসী জাদুশিল্পী খান শওকতের নেতৃত্বে গঠিত বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটির উদ্যোগে করোনার ক্রান্তিকালে বিপদগ্রস্থ জাদুশিল্পীদেরকে উৎসাহ প্রদান, তাদের সৃজনশীল চিন্তার মানোন্নয়ন ও সম্ভাব্য সহযোগিতার উদ্দেশ্যে প্রতিমাসে আমেরিকা থেকে ভার্চুয়াল জাদু প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। গত ২৫ জুলাই ১ম পর্বের প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হয়েছে।
ফলাফল ঘোষনার সময় সংগঠনের সভাপতি খান শওকত বলেন, শিল্পের বিচার করা খুব কঠিন কাজ। জাদু প্রতিযোগিতায় সম্ভাব্য নির্ভুল সিদ্ধান্তের জন্য আমরা সবার মতামত নিয়েছি। আমরা দর্শকদের ভোট নিয়েছি, প্রতিযোগিদের ভোট নিয়েছি, সহযোগী সংগঠনসমূহের ভোট নিয়েছি, দেশী বিদেশী বিচারক ও উপদেষ্টাদের ভোট নিয়েছি। সবার মুল্যবান মতামতের ভিত্তিতে বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটির নেতৃবৃন্দের সিদ্ধান্তে চুড়ান্ত ফলাফল তৈরী করা হয়েছে। যিনি বিজয়ী হতে পারলেন না, তারও ম্যাজিকের কিন্তু প্রচার হচ্ছে অনলাইনে বিশ্বব্যাপী। একজন শিল্পীর জন্য এটাও কিন্তু একটা প্লাসপয়েন্ট। কার ভাগ্য যে কিভাবে খুলবে কেউ বলতে পারেনা। জানেনতো, প্রতিযোগিতা মানেই কেউ হারবেন, আর কেউ জিতবেন। তবে সকল নিয়মে নিরপেক্ষভাবে বিচারের চেষ্টার কোনো ত্রুটি আমরা করিনি।
বাংলাদেশের ১ম ভার্চুয়াল জাদু প্রতিযোগিতার ফলাফল : ১ম : পাবনার সন্তান, ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা এইচ আর বিজয়। ২য় : কুষ্টিয়া নিবাসী সেলিম আহমেদ। ৩য় : ফেনী নিবাসী জে.কে মাসুদ রানা। এবং শান্তনা পুরস্কার পেয়েছেন মাত্র ৫ বছর বয়সী শিশু প্রতিযোগি খুলনার কুমার শুভ্রদেব। ৪ বিজয়ীর কাছে সনদপত্র আমেরিকা থেকে প্রেরণ করা হবে এবং বিজয়ীদের পুরস্কারের টাকা বিকাশ নাম্বারে আগামী ৫ দিনের মধ্যে পৌছে যাবে।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটির সাথে সহযোগী সংগঠন হিসেবে আছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এ্যন্ড ডেভেলপমেন্ট, জুপিটার ম্যাজিক ইন্টারন্যাশনাল, শাহমনি জাদু একাডেমী, রূপান্তর ম্যাজিক একাডেমী, কেরানীগঞ্জ কেরানীগঞ্জ ম্যাজিক সোসাইটি এবং ভানুমতির খেল ম্যাজিক ইন্টারন্যাশনাল।
খান শওকত আরও বলেন, সবার দোয়া মাথায় নিয়ে, প্রতিমাসে নিয়মিতভাবে আমাদের প্রতিযোগিতা চলবে। আমরা সবাইকে সুযোগ দিতে চাই। করোনার এই দূর্দিনে জাদুশিল্পীদের মন ভালো রাখতে চাই। যে ৩ জন আজ বিজয়ী হলেন তারা আর আমাদের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এই ৩ জন আমাদের সংগঠনের নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশে কাজ করবেন। আগষ্ট মাসের প্রতিযোগিতার জন্য সকল প্রতিযোগিকে ১লা আগষ্ট থেকে ২০শে আগষ্টের মধ্যে ১টা ক্লোজ আপ ম্যাজিকের সর্বোচ্চ ৩ মিনিটের ভিডিও পাঠাতে হবে।
অংশগ্রহনকারী প্রতিযোগিকে জাদু প্রতিযোগিতার জন্য ১টা আইটেম নিয়ে ম্যাজিক করতে হবে। ভিডিওতে কোন প্রকার এডিটিং করা যাবেনা। ফলাফল ঘোষনার পূর্বে এসব ভিডিও ইউটিউব বা কোন গ্রুপে প্রচার করা যাবে না। নির্ধারিত ম্যাজিক কম্পিটিশন ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপে অনলাইন জাদু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই গ্রুপেই প্রতিযোগিদের ভিডিও থাকবে। এখানে দর্শকদেরও মতামত নেয়া হবে। যে সকল প্রতিযোগীর ভিডিও থাকবে দর্শকরা যে কেউ বিচারক হিসেবে তাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে ১ থেকে ১০ এর মধ্যে নাম্বার দিতে পারবেন। সর্বোচ্চ নং ১০ এবং সর্বনিম্ন ১ নং। দর্শকরা ভোট দেবেন, প্রতিযোগিরা ভোট দেবেন, সহযোগি সংগঠনের কর্মকর্তারা ভোট দেবেন, বিচারক মন্ডলী ও উপদেষ্টা মন্ডলীর সদস্যরা ভোট দেবেন, এরপর সবার ভোট এক করে সিদ্ধান্ত নেয়া হবে। প্রতিমাসের ২১ থেকে ২৪ তারিখ বিচার বিবেচনা চলবে। ২৫ তারিখে চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে। ৩০ তারিখে বিকাশে টাকা পেয়ে যাবেন বিজয়ীরা। তাদের সনদপত্র আমেরিকা থেকে পাঠানো হবে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের কাছ থেকে কোন রেজিষ্ট্রেশন ফিস নেয়া হবে না। বিজয়ীদের ১ম পুরস্কার: ৩,০০ টাকা ও সনদপত্র। ২য় পুরস্কার: ২,০০০ টাকা ও সনদপত্র। ৩য় পুরস্কার ১,০০০ টাকা ও সনদপত্র। প্রেস রিলিজ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








