Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: April 22, 2013 | 11:43 AM

আবদুল হামিদবিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল হামিদ। নির্বাচন কমিশন আজ সোমবার তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে। এর আগে গতকাল রোববার আওয়ামী লীগের সংসদীয় দল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদকে মনোনয়ন দেয়। আগামী বুধবার রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদ শপথ নিতে পারেন। মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বার্তা সংস্থা ইউএনবিকে আজ এ কথা জানিয়েছেন। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে এই শপথের অনুষ্ঠান হবে। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি হিসেবে তাঁর মেয়াদকাল হবে শপথ নেওয়ার দিন থেকে পরবর্তী পাঁচ বছর। তফসিল অনুযায়ী, ২৯ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা। তবে গতকাল শেষ দিনে আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন আজ আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে। আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর স্পিকারের পদটি শূন্য হয়ে যাবে। দলের শীর্ষ নেতারা নতুন স্পিকার খোঁজা শুরু করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, স্পিকার ও ডেপুটি স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরী, শওকত আলী, আবদুল মতিন খসরু, আলী আশরাফ প্রমুখের নাম শোনা যাচ্ছে। আবার স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনই নতুন কেউ হতে পারেন। তবে এ পদে মনোনয়নে প্রধানমন্ত্রী আরও কয়েক দিন সময় নিতে পারেন বলে জানা গেছে।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV