বাংলাদেশের ৮০ লাখ সহ বিশ্বের ১৫ কোটি মানুষ যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্ব পেতে চান

বিশ্বের পূর্ণবয়স্ক জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ বা ৬৪ কোটি মানুষ বিদেশে বসবাসের স্বপ্ন দেখেন। আর এর মধ্যে প্রায় ১৫ কোটি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান। বিশ্বের সবচেয়ে পছন্দনীয় গন্তব্য হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। জরিপ সংস্থা গ্যালাপের নতুন এক জনমত যাচাইয়ের রিপোর্টে বেরিয়ে এসেছে এমন তথ্য। এদিকে বিভিন্ন দেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সে তালিকায় বাংলাদেশও রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চীনের ২ কোটি ২০ লাখ, ভারতের ১ কোটি, বাংলাদেশের ৮০ লাখ, ব্রাজিলের ৭০ লাখ, নাইজেরিয়ার ১ কোটি ৫০ লাখ, যুক্তরাজ্যের ৪ কোটি ৫০ লাখ, কানাডার ৪ কোটি ২০ লাখ, ফ্রান্সের ৩ কোটি ২০ লাখ ও সৌদি আরবের ৩ কোটি ১০ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্ব পেতে চান। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








