Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশে আমেরিকার পারিবারিক অভিবাসন বিষয়ে সেমিনার, নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: November 13, 2020 | 6:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : “ইউ এস এ ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফ্রম বাংলাদেশ ” ফেসবুক ভিত্তিক গ্রুপের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে ইমিগ্রেশন সেমিনার এবং মতবিনিময় সভা আজ সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ইমিগ্রেশন বিষয়ে আলোচনার পাশাপাশি যুক্তরাষ্টের নির্বাচনে প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন নির্বাচিত হওয়ায় কমিউনিটি থেকে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠান থেকে আমেরিকার প্রেসিডেন্ট কর্তৃক পারিবারিক ইমিগ্রেশন ভিসা বন্ধের আদেশ প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।

গ্রুপ এডমিন মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। ফেসবুক ভিত্তিক এই গ্রুপের মাধ্যমে আমেরিকা পারিবারিক অভিবাসনের বিষয়ে ১০ হাজার মেম্বারকে বিনামূল্যে সাহায্য করা হয়ে থাকে। স্পন্সার হিসাবে ছিলেন সিটি ওভারসীজ (ট্রাভেল এজেন্সি) অনুষ্ঠানে হাসনায়েল নেহাল, ফাতেহা শিরিন, ডা: মারুফ আহমেদ চৌধুরী তরুন কুমার ধর, মুহিজ্জামান চৌধুরী, তাজুল ইসলাম, নাজমুল হক, আরাফাত চৌধুরী, রোহান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ:
Situs Streaming JAV