Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরে পেতে এক মাস সময় লাগবে

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: June 11, 2012 | 8:30 PM

সাবমেরিন কেবল কাটা পড়ায় বাংলাদেশে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরে পেতে আরও প্রায় এক মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিঙ্গাপুরে সাবমেরিন কেবল কাটা পড়ায় ইন্টারনেটের স্পিড কমে গেছে বলে জানিয়েছেন তারা। সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের ডেপুটি ডিজিএম মো. শাখাওয়াত হোসেন গতকাল সাংবাদিকদের জানান, গত ৬ জুন সিঙ্গাপুরে সাবমেরিন কেবল কাটা পড়ার পর এখনও তা মেরামতের উদ্যোগ নেয়া হয়নি। বাংলাদেশ ইন্টারনেটের জন্য ১৬ দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোর (সি-মি-উই ফোর)-এর ওপর নির্ভরশীল। এই জোটের অন্য সদস্য দেশগুলোর প্রত্যেকেরই বিকল্প ব্যবস্থা থাকায় সিঙ্গাপুরে কেবল কাটার ঘটনায় তাদের খুব বেশি সমস্যা হচ্ছে না। কিন্তু বাংলাদেশ শুধু এই একটিমাত্র সাবমেরি কেবলের ওপর নির্ভরশীল বলে সমস্যা পোহাতে হচ্ছে। তিনি আরও বলেন, কনসোর্টিয়ামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, লাইন পুরো ঠিক হতে আরও অন্তত এক মাস, অর্থাত্ আগামী জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সিঙ্গাপুরে সাবমেরিন কেবল কাটা পড়ার পর বিএসসিসিএল কর্তৃপক্ষ জানিয়েছিল, স্বাভাবিক গতি ফিরতে তিন থেকে চার দিন লাগতে পারে। গত ৬ জুন দুপুরে সিঙ্গাপুর থেকে ৫৬ কিলোমিটার দূরে মালয়েশিয়ার দিকে কাটা পড়ে এই সাবমেরিন কেবল। বাংলাদেশ যে ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করে তার বেশিরভাগটাই সিঙ্গাপুর থেকে কেনা হয় বলে তখন থেকে দেশে ইন্টারনেটের গতি ধীর হয়ে গেছে বলে বিএসসিসিএল কর্মকর্তারা জানান। তারা আরও জানিয়েছেন, সিঙ্গাপুরে সাবমেরিন কেবলের ‘ইস্ট সেগমেন্টটি’ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে ‘ওয়েস্ট সেগমেন্ট’ (ইতালি) দিয়ে ব্যান্ডউইথ পাবে বাংলাদেশ। সাবমেরিন কেবলের বিকল্প ব্যবস্থা করতে গত জানুয়ারি মাসে বাংলাদেশ ৬টি প্রতিষ্ঠানকে ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) লাইসেন্স দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির লাইসেন্স নীতিমালা অনুযায়ী, জুলাই মাসের মধ্যে এসব প্রতিষ্ঠানকে কাজ শুরু করতে হবে। আইটিসি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করার পর সাবমেরিন কেবল সংযোগ বিচ্ছিন্ন হলেও তেমন সমস্যা হবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।আমার দেশ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV