Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বাংলাদেশে একুশে পদক ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: February 7, 2013 | 3:09 PM

নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ভাষা সংগ্রামীসহ ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০১৩ সালের একুশে পদকের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করেছে সরকার।  আগামী ২০ ফেব্রুয়ারি ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন। আজ বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদকের জন্য নির্বাচিত ব্যক্তিরা হলেন, ভাষা আন্দোলনের জন্য এম. এ. ওয়াদুদ (মরণোত্তর), অধ্যাপক অজিত কুমার গুহ (মরণোত্তর), অধ্যক্ষ মো. কামরুজ্জামান (মরণোত্তর) ও তোফাজ্জল হোসেন। মুক্তিযুদ্ধের জন্য সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, সমাজসেবায় নূরজাহান মুরশিদ (মরণোত্তর) ও  স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে কবি রফিক আজাদ এবং আসাদ চৌধুরী, শিল্পকলায় কাদেরী কিবরিয়া, জামালউদ্দিন হোসেন ও বিজয় কৃষ্ণ অধিকারী (চারণ কবি বিজয় সরকার—মরণোত্তর)।  এ ছাড়া শিল্পকলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পদক পাচ্ছে। পদক পাওয়া প্রত্যেককে এককালীন নগদ এক লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV