Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীদের জন্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে ১২ টি পোর্টেবল অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন প্রেরণ

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: September 3, 2020 | 1:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : প্রবাসে বসবাসকারী কিছু হৃদয়বান ব্যক্তি ৭৮টি অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী স্বয়ংক্রিয় ও অত্যাধুনিক পোর্টেবল অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্যে প্রেরণ করে। মেশিনগুলো সার্বক্ষনিক অক্সিজেন উৎপাদন এবং একসঙ্গে একাধিক রোগীদের নিরবিচ্ছিন্নভাবে সরবরাহে সক্ষম। শুধুমাত্র মাঝেমাঝে ফিল্টার পরিবর্তণ করতে হয়। এরসাথে আছে রক্তের অক্সিজেন পরিমাপের অক্সিমিটার এবং জ্বর পরিমাপের জন্যে থার্মাল থার্মোমিটার। প্রতিটা মেশিন ১০ লিটার ক্যাপাসিটির।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে ১২ টি মেশিন প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গনভবনে প্রেরণ করা হয়েছে। মানবতার মা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং প্রবাসী দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ দিয়েছেন।
এই মানবিক কাজকেও দেশ-বিদেশের কতিপয় সমালোচক ও ইর্ষাপরায়ণ ব্যক্তি সহ্য করতে না পেরে কূতর্ক ও রাজনৈতিক নোংরামির চরম খেলায় অবতীর্ণ হয়েছে। নিজেদের পকেটের টাকায় এবং উদ্যোগে প্রেরীত অনুদান বা সেবা করতেও নাকি কারও কাঁছ থেকে অনুমতি নিতে হবে? ধিক্কার ও ঘৃণা জানানোর ভাষা হারিয়ে ফেলছি এই নোংরামির জবাব দিতে।
নরকের কীট কখনও মানুষ হয় না জানি। আল্লাহ এদেরকেও ভাল হওয়ার তাওফিক দান কর। আমিন।
যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রুগ্ন ব্যক্তিদের জন্যে ও হাসপাতালে সরবরাহের নিমিত্তে কিছু অত্যাধুনিক স্বয়ংক্রিয় Oxygen Concentrator machine গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবর প্রেরন করা হয়।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গনভবনে এগুলো হস্থান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাবৃন্দ উক্ত মেশিনগুলো গ্রহন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া, রাষ্ট্রপতি আব্দুল হামিদের জন্মস্থান কিশোরগঞ্জ ও প্রত্যন্ত দূর্গম হাওড় এলাকায় এগুলো দ্রুত প্রেরণের জন্যে প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেন বলে স্পেশাল সিকিউরিটি ফোর্সেস (SSF) এর মহাপরিচালক জানান।

প্রেরনকারীরা হলেন: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ডা. মাসুদূল হাসান-উপদেষ্টা, খালিদ হাসান- প্রধান উপদেষ্টা, প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী- দফ্তর সম্পাদক, ডা. মোহা. আলী মানিক- সহ সভাপতি, এ্যাড. শাহ মো. বখতিয়ার আলী – আইন সম্পাদক, ডা. রবি আলম- সাধারন সম্পাদক ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ, ডা. আশফাক হোসেন- উপদেষ্টা শেখ কামাল স্মৃতি পরিষদ, মন্জুর চৌধুরী – সহ সভাপতি জাতীয় শ্রমিক লীগ, রুমানা আক্তার – যুগ্ম সাধারন সম্পাদক মহিলা আওয়ামী লীগ, সাইফুল্লাহ ভূইয়া – যুগ্ম আহ্বায়ক আওয়ামী যুবলীগ, সহিদুল ইসলাম – সিনিয়র সহসভাপতি যুক্তরাষ্ট্র ছাত্রলীগ ও কাজী মনির হোসেন – বীর মুক্তিযোদ্ধা।

প্রত্যেকেই নীজ নীজ তহবিল থেকে একটি করে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনের দাম পরিষোধ করেন। প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV